1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সমাজকে ধ্বংস করে দেয় যে ৪ গুনাহ জাহ্নবীর আপত্তিকর কনটেন্ট সরানোর নির্দেশ আদালতের ৮ ডিসেম্বর থেকে জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু রংপুরে চার খুনের পর সেই বাড়িতেই গোসল, খেজুর-শসা খেল ঘাতকরা স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিতে একসঙ্গে কাজ করতে তথ্য ও সম্প্রচার মন্ত্রীর আহ্বান নৌ ও বিমানবাহিনী নির্বাচনী পর্ষদ উদ্বোধন প্রধানমন্ত্রীর টেস্ট র‍্যাংকিংয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে থেকে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞায় যোগ দিলে সংশ্লিষ্ট দেশকে ‘শত্রু’ হিসেবে গণ্য করা হবে : ইরান

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৩ মাদক ব্যবসায়ি গ্রেফতার

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ মার্চ, ২০২৪
  • ৩৪৬ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে ট্যাপেন্টাডোল ট্যাবলেটসহ ৩ মাদক ব্যবসায়িকে গ্রেফতার করা হয়। রোববার এ ঘটনায় সদর থানার এসআই (নি:) মো: আল-আমিন সরকার বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। মামলার বিবরনে জানা যায়, ভোর রাতে সদর থানা পুলিশের একটি টিম শহরের সত্যপীর ব্রীজে অবস্থান করছিল। এ টিমের সদস্যরা গোপন সংবাদ পান যে, পৌর শহরের মুন্সিপাড়া এলাকায় মাদকদ্রব্য কেনা-বেচা চলছে। পরক্ষনেই পুলিশের টিমটি ঘটনাস্থলে পৌছালে তাদের উপস্থিতি টের পেয়ে কয়েকজন যুবক পালানোর চেষ্টা করে। এ সময় ওই মহল্লার মো: তহিদুল ইসলামের ছেলে মো: সাব্বির হোসেন (২১), পাশ্ববর্তী আশ্রমপাড়া মহল্লার মো: মনিরুল ইসলামের ছেলে মো: মুরাদ ওরফে তাসিন (২০) ও পঞ্চগড় জেলার তিতো পাড়া গ্রামের মৃত মঞ্জুর ছেলে মো: মারুফ (১৯) কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে ২১পিস ট্যাপেন্টাডোল ট্যাবলেট উদ্ধার করা হয়। রোববার আদালতের মাধ্যমে তাদের জেলহাজতে প্রেরন করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net