1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে অন্যের মালিকানা পুকুরে জোরপূর্বক মাছ ধরতে গিয়ে সাবেক কাউন্সিলর প্রানেশসহ ৩ জন ধরাশায়ী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা  ফজর নামাজ শেষে হাঁটতে বের হন দম্পতি, চাপা দিয়ে মারল গাড়ি মাগুরায় ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে! বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি নোয়াখালীর মাইজদী মাদারল্যান্ড হসপিটালের জানালার গ্রিল কেটে ৯ লাখ টাকা চুরির অভিযোগ  কুমিল্লায় যাত্রীবাহী বাস খাদে পড়ে হেলপার নিহত, আহত ৫ চকবাজারে ২১ ঘণ্টা পরও ধোঁয়া, কাজ করছেন ফায়ার ফাইটাররা

নবীগঞ্জে অন্যের মালিকানা পুকুরে জোরপূর্বক মাছ ধরতে গিয়ে সাবেক কাউন্সিলর প্রানেশসহ ৩ জন ধরাশায়ী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪
  • ৩৬২ বার

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

নবীগঞ্জে অন্যের মালিকানা পুকুরে জোরপূর্বক মাছ ধরতে গিয়ে সাবেক কাউন্সিলর প্রানেশ দেবসহ ৩ জন ধরাশায়ী। নবীগঞ্জ থানা পুলিশ তাদেরকে গ্রেপ্তার করে হবিগঞ্জ জেলা হাজতে প্রেরন করেছে।
সুত্রে জানাযায়, নবীগঞ্জ পৌরসভার গয়াহরি গ্রামের রাধিকা রঞ্জন দাশের মালিকানাধীন পুকুর তিনি প্রায় ৭০ বছর ধরে ভোগদখল করে আসছেন। বিগত কিছুদিন পুর্বে একই গ্রামের দূর্গা চরন দেবের পুত্র সাবেক কাউন্সিলর প্রানেশ দেব নিজের মালিকানা বলে দাবী করে ভোগ দখলের চেষ্টা করে আসছে। এরই জের ধরে গতকাল ২০ মার্চ বুধবার সকালে রাধিকা রঞ্জন দাশের পুকুরে পৌর এলাকার পিরিজপুর গ্রামের কবির মিয়ার পুত্র শরিফ উদ্দিন(৫০) এবং হরিপুর গ্রামের মৃত চান মিয়ার পুত্র ছেরাগ আলীকে নিয়ে জোরপূর্বক মাছ ধরতে যায়। এ সময় শান্তি শৃংখলা ভঙ্গের আশংকায় ৯৯৯ নম্বরে কলসহ নবীগঞ্জ থানা পুলিশকে অবগত করলে থানার এস আই বিজয় দেবনাথ,এস আই শুভ,এস আই রাজীব,এ এস আই পরিমলসহ একদল পুলিশ তাদেরকে ঘটনাস্থল থেকে হাতেনাতে আটক করে। তাদেরকে শান্তি শৃংখলা ভঙ্গের আশংকায় ১৫১ ধারামতে পুলিশ ৩ জনকে হবিগঞ্জ জেল হাজতে প্রেরন করেন। আটককৃত প্রানেশ দেবের বিরুদ্ধে একই গ্রামের গোবিন্দ জিউড় আখড়ার ৩ একরেরও বেশি দেবোত্তর ভুমি জাল দলিলের মাধ্যমে আত্মসাতের অভিযোগ রয়েছে বলে জানান গ্রামবাসী। উক্ত ভুমির স্বত্ম মামলা আদালতে চলমান রেখে জমির শ্রেণী পরিবর্তন করে প্রায় ২ লক্ষাধিক টাকার মাঠি বিক্রি করার ও অভিযোগ ও জানান আখড়া কমিটির নের্তৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net