1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
অবশেষে ঠাকুরগাঁও জজ কোর্টের পিয়ন ও আইনজীবী বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ প্রত্যাহার ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৫৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে বাউন্ডারি গেইট ভেঙে জায়গা দখলের অভিযোগ মাগুরার শ্রীপুরে নানা আয়োজনে বি এন পি’র  ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত উৎসবমুখর পরিবেশে রামগড়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী নকলায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত বহুদলীয় গণতন্ত্রই নয়, সংসদীয় গণতন্ত্রও বিএনপির হাত ধরে এসেছে: প্রধানমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিএনপি’র ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি ও গণসমাবেশ ডেইলি টাইমস অব বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকীতে ইসলামী আন্দোলনের শুভেচ্ছা একদিন আগেই হাজিরা খাতায় স্বাক্ষর : নারায়ণগঞ্জ ভূমি অফিসের অনিয়মে ক্ষুব্ধ ভূমি প্রতিমন্ত্রী নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার রামপুরে সৌদি প্রবাসীর বাড়িতে ডাকাতি, আটক ৩  নোয়াখালীর কোম্পানীগঞ্জে ডিবি পরিচয়ে ব্যাংক কর্মকর্তাকে গাড়িতে তুলে ১২ লাখ টাকা ছিনতাই 

অবশেষে ঠাকুরগাঁও জজ কোর্টের পিয়ন ও আইনজীবী বিরুদ্ধে ধর্ষনের অভিযোগ প্রত্যাহার !

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ১৮ মার্চ, ২০২৪
  • ৪১৩ বার

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

গত ১৩ মার্চ ঠাকুরগাঁও সদর উপজেলা কালীতলা গ্রামের বাসিন্দা মোঃ আকবর আলীর মেয়ে মোছাঃ আন্নী আক্তার, ঠাকুরগাঁও আইনজীবী সমিতির জনৈক সদস্য এবং ঠাকুরগাঁও জেলা জজ আদালতের জনৈক পিয়ন এর বিরুদ্ধে ঠাকুরগাঁও জেলা আইনজীবী সমিতির সভাপতি/সম্পাদক এর কাছে ধর্ষনের লিখিত অভিযোগ করেন। অভিযোগের অনুলিপি ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি/সম্পাদক এবং টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি/সম্পাদকের বরাবর প্রেরণ করেন। উক্ত অভিযোগ তদন্তের পূর্বেই অভিযোগকারীনিকে দিয়া একটি মহল অভিযোগ প্রত্যাহার করান বলে, শহরে গুঞ্জন উঠেছে । এ ব্যাপারে অভিযোগকারীনি আন্নী আক্তার (মোবাইল নম্বর ০১৩০০৩৮৭২৬৮) এর সাথে কথা বললে, তিনি জানান, উক্ত আইনজীবী বিনা টাকায় তাঁর বাবা এবং মায়ের বিরুদ্ধে আদালতের দায়েরকৃত মামলা পরিচালনা করবেন, এবং জজ কোর্টের অফিস পিয়ন জয়নাল আদালতের যাবতীয় কাজ বিনা টাকায় সহযোগিতা করবেন, তাই তিনি অভিযোগ প্রত্যাহার করেছেন। ঠাকুরগাঁও শহরের বিশিষ্ট জনেরা বলছেন, এভাবে ধর্ষনের অভিযোগ যদি প্রত্যাহার করা হয় তাহলে ধর্ষনের বিচার এবং অভিযোগের তদন্ত কোথায় হবে?

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net