1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
পশ্চিম সুলতানপুর প্রাইমারি স্কুলের বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা' অনুষ্ঠিত - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
সিঁদুর রঙ মিশ্রণে মরিচ লাল করায়, লক্ষ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর  চৌদ্দগ্রামে ৭৪ লাখ টাকার ভারতীয় অবৈধ শাড়ি জব্দ ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক রওনা হয়েছেন প্রধানমন্ত্রী সোনারগাঁয়ে তিন স্কুলছাত্রের মৃত্যু: অবৈধ ড্রেজিং বন্ধ ও দ্রুত বিচার দাবি স্থানীয় সরকার নির্বাচনের ঘোষনার পর পর নির্বাচনী হাওয়া চন্দনাইশে ভোটের মাঠে প্রস্তুত বিএনপি-জামায়াত সমর্থিত প্রার্থীরা আমি নির্বাচিত হলে ১ নং বাগান বাজার ইউনিয়নের ১,২ ও ৩ নং সংরক্ষিত মহিলা ওয়ার্ডকে একটি মডেল ওয়ার্ড উপহার দিব – মহিলা মেম্বার প্রার্থী জাহানারা আক্তার চৌধুরী ( বি,এ) মেঘনায় গোসলে নেমে তিন কিশোরের মৃত্যু, শোকাহত পরিবারের পাশে ড. আসগর আলী কোম্পানীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বাড়ানোর লক্ষ্যে মাছের পোনা অবমুক্ত করেছেন এমপি ফখরুল ইসলাম বাগান বাজার ১নং ওয়ার্ডকে মাদকমুক্ত ও উন্নত সমাজ গড়ে তুলতে চাই- মেম্বার প্রার্থী নিজাম উদ্দিন  মাগুরায় জেলা উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

পশ্চিম সুলতানপুর প্রাইমারি স্কুলের বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা’ অনুষ্ঠিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১০ মার্চ, ২০২৪
  • ৫০৮ বার

রাউজান প্রতিনিধি:

পশ্চিম সুলতানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক বনভোজন, ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে স্কুলের মাঠে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ মোরশেদ আলম।প্রধান অতিথি ছিলেন রাউজান পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ। প্রধান বক্তা ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো: আবদুল কুদ্দুছ। বিশেষ অতিথি ছিলেন মহিলা কাউন্সিলর জেবুন্নেসা বেগম। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মিলটন কুমার ঘোষের সঞ্চালনায় বক্তব্য রাখেন সুলতানপর উচ্চ বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব মো. নুরুল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুব্রত বিকাশ বড়ুয়া, আওয়ামী লীগ নেতা ডা. মুকুল কান্তি রায়, মো. ইকবাল হোসেন। উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. সালাহউদ্দিন, পৌর যুবলীগের সভাপতি হাসান মোহাম্মদ রাসেল, সাধারণ সম্পাদক আবু সালেক, সমাজ সেবক হাজী নুরুল আলম, সুলতান আহমদ মেম্বার, শিমু সিনহা, সুমন রক্ষিত, বিপ্লব রায়, রুহুল আমিন চৌধুরী বাবুল, আলহাজ্ব মোনাফ সওদাগর, সুলতানপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিম উদ্দিন, দুর্জয় চৌধুরী, শামীমা আকতার। বিভিন্ন ক্রীড়া ও সাংস্কৃতিক ইভেন্টের মধ্যে ছিল, চকলেট দৌড়, ব্যাঙ দৌড়, রিলে দৌড়,বিস্কিট দৌড়, সুরের তালে বালিশ বদল,দীর্ঘ লাফ,উচ্চ লাফ,বেলুন ফুটানো, যেমন খুশি তেমন সাজো প্রতিযোগিতা। সাংস্কৃতিক পর্বে অনুষ্ঠিত হয় নাচ, গান, ফ্যাশন শোসহ বর্নাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net