1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান  - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

তিতাসে স্বাধীনতা দিবসে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৬ মার্চ, ২০২৪
  • ২৮৭ বার

মোঃ জুয়েল রানা

তিতাস প্রতিনিধি

কুমিল্লার তিতাস উপজেলায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে উপজেলা পরিষদ ও প্রশাসনের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধা এবং শহিদ বীর মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬মার্চ) সকাক ১১ টার দিকে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নাজমুল হাসান এর সভাপতিত্বে এই সংবর্ধনা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) আশিক-উর-রহমান, তিতাস থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কান্তি দাস, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মহসিন ভূইয়া, সিনিয়র সহ-সভাপতি মুন্সি মজিবুর, ইউপি চেয়ারম্যান সাইফুল আলম মুরাদ, জাহাঙ্গীর আলম সরকার, বীর মুক্তিযোদ্ধা সামছুল হক সরকার, সাইদুর রহমান, মোবারক হোসেন মাষ্টার ও মোবারক হোসেন প্রমূখ।

এর আগে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ কমপ্লেক্স এর স্মৃতিসৌধ প্রাঙ্গণে ৩১(একত্রিশ)বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভসূচনা করেন সংশ্লিষ্ট উপ-কমিটি এবং স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে সকল শহিদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আইন শৃঙ্খলা বাহিনী। এবং সকাল ৮টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশন শেষে কুচকাওয়াজ, শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের সমাবেশ এবং শরীরচর্চা প্রদর্শনে অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net