1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
রাউজান উপজেলায় এবারও বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৬ মে ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
গণমানুষের অধিকার ও ন্যায়ভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান : মিজানুর রহমান চৌধুরী  নতুন প্রজন্মকে বিশ্বমানের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তুলতে আধুনিক শিক্ষার বিকল্প নেই : পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান মাগুরায় জামায়াতে ইসলামীর ইউনিয়ন আমীর ও সেক্রেটারীদের দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত  সন্ত্রাস এবং দুর্নীতির বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানে – মাগুরায় সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী ঈদগাঁওয়ে গাজা ব্যবসায়ীসহ গ্রেফতার-৫ ঈদগাঁওর প্রবাসী আলম  সৌদি আরবে সড়ক দুর্ঘটনায়  নিহত মিরপুর শাহ আলী মাজারে হামলার ঘটনায় বাংলাদেশ সুশীল ফোরামের তীব্র নিন্দা ও প্রতিবাদ ঈদগাঁওয়ে ব্লাড ব্যাংক ও থ্যালাসেমিয়া ফাউন্ডেশনের  বর্ষপূর্তি উদযাপন  ঈদগাঁওয়ে ভাদিতলা মানবিক সংগঠনের আত্ম প্রকাশ ও শপথ পাঠ সম্পন্ন জ্বালানি সহযোগিতায় বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের সমঝোতা স্মারক সই

রাউজান উপজেলায় এবারও বিনা ভোটে নির্বাচিত হচ্ছেন চেয়ারম্যান ও দুই ভাইস চেয়ারম্যান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩০১ বার

রাউজান (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের রাউজান উপজেলা পরিষদ নির্বাচনে এবারও বিনাপ্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত হতে চলেছেন একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হওয়ার পথে ভাইস চেয়ারম্যান নুর মোহাম্মদ ও মহিলা ভাইস চেয়ারম্যান রুবিনা ইয়াছমিন রুজি। গতকাল রবিবার উপজেলা পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র জমাদানের শেষ দিন বিকাল ৪টা পর্যন্ত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন করে মনোনয়নপত্র জমা দিয়েছেন। রবিবার বিকাল সাড়ে ৪টায় এই তথ্য নিশ্চিত করেছেন রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা। এবারসহ টানা চতুর্থবারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান হতে চলেছেন একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। সংশ্লিষ্ট সূত্র মতে, ২০০৯ সালে ৮৪ হাজার ১২২ ভোট পেয়ে চেয়ারম্যান নির্বাচিত হন একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। পরবর্তীতে ২০১৪ সালে প্রতিদ্বন্দ্বীতামূলক নির্র্বাচনে বিএনপি প্রার্থী আনোয়ার হোসেনকে পরাজিত করে ১লাখ ৮ হাজার ৭৫৬ ভোটে জয়লাভ করেন একেএম এহেছানুল হায়দর চৌধুরী বাবুল। ২০১৯ সালে বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হন তিনি। এবারও বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হতে যাচ্ছেন তিনি। তবে আসন্ন ২০২৪ সালের নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান পদে পরিবর্তন এসেছে। বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান ফৌজিয়া খানম মিনা মনোনয়নপত্র জমা না করায় এই পদে নতুন মুখ রুবিনা ইয়াসমিন রুজি। রুজি উপজেলার পূর্ব গুজরা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান (ইউপি সদস্য)। সে পদ থেকে পদত্যাগ করে মনোনয়নপত্র জমাদনে তিনি। রাউজান উপজেলা নির্বাচন কর্মকর্তা রকর চাকমা বলেন, রোববার বিকাল ৪টা পর্যন্ত রাউজান উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে তিনটি পদে একজন করে প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। আগামী মঙ্গলবার মনোনয়নপত্র যাচাই–বাছাইয়ে টিকে গেলে বিনা ভোটেই তিন প্রার্থী নির্বাচিত হয়ে যাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net