1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চন্দনাইশে ভিজিএফ চাল বিতরন করেছেন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

চন্দনাইশে ভিজিএফ চাল বিতরন করেছেন প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী

বাংলাদেশে বর্তমান সরকারের আমলে একজনও না খেয়ে থাকবে না

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪
  • ৩৮৮ বার

চন্দনাইশ(চট্টগ্রাম)প্রতিনিধিঃ
এস.এম.জাকির

চন্দনাইশে আসহায় পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কালে প্রতিমন্ত্রী নজরুল ইসলাম চৌধুরী বলেছেন, বর্তমান সরকারের আমলে একজন মানুষও না খেয়ে থাকবে না। মানুষের আয় সক্ষমতা বৃদ্ধি পাওয়ায় স্বাভাবিক জীবন-যাপনে অভ্যস্ত হয়ে উঠেছে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কথা চিন্তা করে প্রতিটি মৌসুমে প্রণোদনা দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় চন্দনাইশে দুইটি পৌরসভা ও আটটি ইউনিয়নে পবিত্র ঈদকে সামনে রেখে হত দরিদ্র পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে।


গতকাল  ৪ এপ্রিল সকালে উপজেলার কাঞ্চনাবাদ ও জোয়ারা ইউনিয়ন পরিষদে কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মুক্তিযোদ্ধা মো. নজরুল ইসলাম চৌধুরী এম.পি। দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে ২০২৩-২৪ অর্থ বছরে মানবিক সহায়তা কর্মসূচীর আওতায় আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে সারাদেশে দশ কেজি হারে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কর্মসূচীর অংশ হিসেবে উপজেলার আসহায় পরিবারের মাঝে চাল বিতরণকালে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদা বেগম, চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ওবায়দুল ইসলাম,  উপজেলা আ‘লীগের সাধারণ সম্পাদক আবু আহমদ জুনু, উপজেলা প্রকৌশলী জুনায়েদ আবছার চৌধুরী  ইউপি চেয়ারম্যান যথাক্রমে মো. আব্দুল শুক্কুর, আমিন আহমদ চৌধুরী রোকন, মেম্বার যথাক্রমে জাহাঙ্গীর আলম, আনিসুল ইসলাম শাহ আলম, বদিউল আলম, মো. সুমন, যুবলীগ নেতা আরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা সিরাজুল কাফি চৌধূরীসহ পরিষদের সদস্যগণ ।  এসময় কাঞ্চনাবাদে ২ হাজার ও জোয়ারাতে ৮৪০ পরিবারের মাঝে বিনামূল্যে চাল বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net