1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে জমজমাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ঠাকুরগাঁওয়ে জমজমাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন

মে: মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৩৪৯ বার

দীর্ঘদিন পর ঠাকুরগাঁও জেলায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রি নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে ভোটারদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা দেয়। নির্বাচনে প্রতিদ্বন্দিতা করতে ইতিমধ্যে ২টি প্যানেল ঘোষনা করা হয়েছে। উল্লেখিত প্যানেল ২টির প্রার্থীগণ ইতিমধ্যে লিফলেট বিতরণ, পোষ্টার, নির্বাচনী বিলোবোর্ড টাঙ্গানো, সভা, সেমিনার, মিটিংয়ে ব্যস্ত সময় পার করছেন। সবকিছু মিলিয়ে এক প্রকার জমজমাট অবস্থা বিরাজ করছে। ঠাকুরগাঁও জেলায় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির বিভিন্ন আগ্রহী প্রার্থীদের সাথে কথা বলে জানা যায়, ২টি প্যানেল এবারের নির্বাচনে প্রতিদ্বন্দিতা করবে। এর মধ্যে আলমগীর-মুরাদ-সুদাম প্যানেলে ১৪ জনের ছবি সম্বিলিত তালিকা ইতিমধ্যে প্রকাশ করা হয়েছে। অন্যদিকে দুলাল-বাবলু-আরমান প্যানেলে ২২ জনের ছবি সম্বিলিত তালিকা প্রকাশ করা হয়েছে। আলমগীর-মুরাদ-সুদাম প্যানেলের প্রার্থীগণ হলেন চিটাগাং গ্রুপের চেয়ারম্যান মো: আহসান হাবীব আলমগীর, মাহিন গ্রুপের নির্বাহী পরিচালক মো: মুরাদ হোসেন, সরকার মটরস এর নির্বাহী সুদাম সরকার, মো: শাহ্ জামান লাবলু, মো: শাখাওয়াত হোসেন চৌধুরী বুলু, মো: ফরহাদ হোসেন, মো: সাহারিয়া মাহাবুব সাওন চৌধুরী, মো: খায়রুল ইসলাম রোমান, ইন্দ্রজিত গুহ ঠাকুরতা, মো: মোস্তাফিজুর রহমান বাবুল, আলহাজ্ব মো: আলমগীর হোসেন, মো: শওকত আলী সোহেল, কাজী মো: আজমগীর হক, মো: মারুফ হোসেন। আন্যদিকে দুলাল-বাবলু-আরমান প্যানেলে সার ব্যবসায়ী এসএম সামছুজ্জামান দুলাল, সুপ্রিয় গ্রুপের পতিষ্ঠাতা চেয়ারম্যান আলহাজ্ব মো: বাবলুর রহমান (বাবলু), সেলিম গ্রæপের চেয়ারম্যান মো: আরমান হোসেন (সোহেল), এন এইচ শাহ্ মো: এ্যাপোলো, শেখ জাহাঙ্গীর আলম (খোকন), মাসহুরা বেগম (হুরা), মো: এনামুল হক সরকার, মো: শফিকুল ইসলাম, মো: মোস্তফা কামাল, মো: কাজী জামাল, মো: মনোয়ার হোসেন কামাল, মোতাহার হোসেন (মনির), চন্দনা ঘোষ, মো: সিরাজুস সালেকীন (শাওন), গণি মো: সুলতান হাসান (ইমরোজ), মো: ফরহাদুর রেজা (ডলার), মো: গোলাম সারোয়ার (রবিন), মো: রফিকুল ইসলাম (রোহান), এস এম এ সিনহা, মো: ফখরুল আলম (লিফাত), আমিন মো: আরিফ সমীর, মো: মাহবুব আলম ও এ কে আজাদ। উল্লেখ্য, বিভিন্ন কারণে দীর্ঘ এক যুগ ধরে চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির নির্বাচন হতে চলেছে। এতে মোট ভোটার সংখ্যা ৫ হাজার ১৯২ জন। সহযোগী ভোটার সংখ্যা ১৪৪ জন। নতুন কোন জটিলতা দেখা না দিলে আগামী ১৬ এপ্রিল ভোটগ্রহন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net