1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
প্রতি বছরের ন্যায় এবারও পর্দা নামল শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট-অনুর্ধ ১৫ নিজস্ব - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৪:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জে.আই. চৌধুরী যুব ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে চারা বিতরণ মাগুরার শ্রীপুরে ২টি সার ও কীটনাশকের দোকানে দুর্ধর্ষ চুরি নোয়াখালীতে গোলাগুলির ঘটনা: মিথ্যা অভিযোগে প্রতিবাদে সংবাদ সম্মেলন ; তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শাস্তির দাবি চিকিৎসক সমাবেশের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী চন্দনাইশে সড়ক দূর্ঘটনায় নিহত-১, আহত-২ চন্দনাইশে জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের মাগফেরাত কামনায় বিএনপির দোয়া মাহফিল চন্দনাইশে বিমরুলের কামড়ে বৃদ্ধের মৃত্যু ‘দৌড়ান সুস্থতার জন্য, এগিয়ে চলুন বিজয়ের পথে’—স্লোগানে রামগড়ে ম্যারাথনে অংশ নিলেন তিন শতাধিক দৌড়বিদ মাগুরায় লোডশেডিংয়ের গরম থেকে বাঁচতে মসজিদের ছাদে উঠে বিদ্যুৎস্পৃষ্টে মুয়াজ্জিনের মৃত্যু! রুপনগর প্রেসক্লাবের সদস্য মোঃ রুহুল আমিন এর মমতাময়ী মায়ের মৃত্যু

প্রতি বছরের ন্যায় এবারও পর্দা নামল শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট-অনুর্ধ ১৫ নিজস্ব

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
  • ৪০৪ বার

নিজস্ব প্রতিবেদকঃ

প্রতি বছরের ন্যায় এবারও পর্দা নামল যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ ১৫) ২০২৪। ফুটবল টুর্নামেন্ট এর শুভ উদ্ভোধন করলেন যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের সচিব ও আয়োজক কমিটির সভাপতি ডঃ মহিউদ্দিন আহমেদ।

শনিবার রাজধানীর মোহাম্মদপুর শারীরিক শিক্ষা কলেজের খেলার মাঠে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত উদ্ভোধনী অনুষ্ঠানে তিনি বলেন, প্রতি বছরের ন্যায় আমরা বঙ্গবন্ধু গোল্ড কাপ, শেখ ফজিলাতুন্নেছা ফুটবল কাপ টুর্নামেন্টসহ বয়স ভিত্তিক শেখ রাসেল ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্টও সফলতার সহিত আয়োজন করে থাকি। এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিদপ্তর, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের পরিচালক আ, ন, ম তরিকুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

আজ উদ্ভোধনী খেলায় চট্টগ্রামকে ৪-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের প্রথম জয় তুলে নিয়েছে সিলেট বিভাগ। জাতীয় পর্যায়ের এই টুর্নামেন্ট দেশের প্রতিটি জেলা থেকে বিভাগ চ্যাম্পিয়ন হয়ে জাতীয় পর্যায়ে এই টুর্নামেন্ট শুরু হয়। শনিবার থেকে সোমবার পর্যন্ত আগামী ৩ দিনের দেশের প্রতিটি বিভাগ একে অপরের সাথে মুখোমুখি হবে, যারা সবাইকে হারাতে পারবে তারাই বিজয়ী দল হিসেবে নির্বাচিত হবে বলে জানান আয়োজক কমিটির সভাপতি ডঃ মহিউদ্দিন আহমেদ।

আগামী সোমবার বিজয়ীদের পুরস্কার বিতরন করবেন মাননীয় ক্রীড়া মন্ত্রী জনাব নাজমুল হাসান পাপন এমপি। উক্ত টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ সভা আগামী সোমবার শারীরিক শিক্ষা কলেজের এই মাঠেই অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net