1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
স্থানীয় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার -সৈয়দপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক ও জাহাঙ্গীর আলম - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মেডিকেল সার্টিফিকেট না পাওয়ায় তদন্ত প্রতিবেদন দাখিলে বিলম্ব, অপপ্রচারের অভিযোগ ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার

স্থানীয় নির্বাচন বর্জনের সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার -সৈয়দপুরে বিএনপির কেন্দ্রীয় নেতা আব্দুল খালেক ও জাহাঙ্গীর আলম

মো: জাকির হোসেন নীলফামারী প্রতিনিধি:

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪
  • ২৬৪ বার

সম্প্রতি শুরু হওয়া উপজেলা পরিষদসহ স্থানীয় সকল নির্বাচন বর্জনের দলীয় সিদ্ধান্ত অমান্য করলে বিএনপি থেকে চিরতরে বহিষ্কার করা হবে। সে যে পর্যায়ের নেতাই হোক, তাকে আর কোনভাবে দলে স্থান দেয়া হবেনা। এমন মন্তব্য করে সতর্ক বার্তা দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নেতা, রংপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক ও জাহাঙ্গীর আলম। শনিবার (২৭ এপ্রিল) দুপুরে নীলফামারীর সৈয়দপুরে খালেদা জিয়ার মুক্তি ও সকল নির্বাচন বর্জনের দাবীতে লিফলেট বিতরণ উপলক্ষে আয়োজিত সাংগঠনিক সভায় তারা এসব কথা বলেছেন।

এদিন বেলা ১১ টা থেকে আড়াইটা পর্যন্ত সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির অফিসে এই সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ও বিশেষ অতিথির বক্তব্যে ওই দুই কেন্দ্রীয় নেতা এমন হুশিয়ারী ব্যক্ত করেন। তাঁরা আরও বলেন, অতীতের মত ছাড় দেয়ার আর কোন সুযোগ নাই। তাই যারা প্রার্থী হয়েছেন তাঁরা অচিরেই হাই কমান্ডের নির্দেশনা মেনে নিয়ে ফিরে আসেন। নয়তো একুল ওকুল সব হারিয়ে নিঃস্ব হয়ে যাবেন। দোগলামী বাদ দিয়ে কর্তৃত্ববাদী বাকশালী সরকারের বিরুদ্ধে চূড়ান্ত আন্দোলনে সক্রিয় হোন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সৈয়দপুর জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুল গফুর সরকার। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক শাহীন আকতার শাহীন। বক্তব্য রাখেন, সহ সভাপতি শফিকুল ইসলাম জনি, প্রভাষক শওকত হায়াত শাহ, সামসুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এরশাদ হোসেন পাপ্পু, কোষাধ্যক্ষ আবিদ হোসেন লাড্ডান, ওলামা দলের সভাপতি ক্বারী মকসুদ আলম, উপজেলা সভাপতি রেজাউল করিম লোকমান, সাধারণ সম্পাদক কামরুল হাসান কার্জন, পৌর সাধারণ সম্পাদক শেখ বাবলু প্রমুখ।

সভায় সৈয়দপুর জেলা, উপজেলা, পৌর এবং কিশোরগঞ্জ উপজেলা বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে শহরের প্রধান সড়ক শহীদ ডা. জিকরুল হক সড়ক ও জহুরুল হক সড়কে দোকানদার, পথচারী ও যানবাহন চালকদের মাঝে লিফলেট বিতরণ করেন। এসময় তারা জনগণকে এই সরকার ও তাদের আজ্ঞাবহ নির্বাচন কমিশনের অধীনে সকল নির্বাচন বর্জনের আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net