1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আনোয়ারায় সর্বস্তরের ভোটারদের মাঝে জয়ের আশাবাদী মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট চুমকি চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৬:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
হাজী আব্দুল মালেক ভূঁইয়ার মৃত্যুবার্ষিকীতে বিশেষ দোয়া অনুষ্ঠিত নোয়াখালীতে জেলা পুলিশের আয়োজনে আসন্ন দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত  জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী বিবাহ নিবন্ধন যুক্ত হবে এনআইডি ও পাসপোর্টে: আইনমন্ত্রী বিয়ে নিবন্ধন হবে অনলাইনে, সহজেই জানা যাবে আগের বিয়ের তথ্য: আইনমন্ত্রী মাগুরায় ডেঙ্গু প্রতিরোধে পৌরসভার বিশেষ পরিচ্ছন্নতা অভিযান মনোহরগঞ্জে শিশুর বাবা-মা ঋণের চাপে গ্রাম ছাড়া সেই শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে বায়েজিদ বোস্তামী থানা মহিলা দলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর করেছে ডিবি বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী মারা গেছেন

আনোয়ারায় সর্বস্তরের ভোটারদের মাঝে জয়ের আশাবাদী মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এডভোকেট চুমকি চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ৩৫৯ বার

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামে আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী এ্যাডভোকেট চুমকি চৌধুরী হানিফ প্রার্থী হয়ে সর্বস্তরের জনগণের মাঝে নতুনভাবে সাড়া ফেলছেন। তিনি বর্তমানে দক্ষিণ জেলা মহিলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক হিসেবে দায়িত্বে আছেন। নির্বাচনে প্রার্থী হিসেবে বৈধ মনোনয়ন ঘোষণার পর থেকে তিনি বিভিন্ন সামাজিক, ধর্মীয়, সাংস্কৃতিক, খেলাধুলা ও সমাজ সেবামূলক কর্মকান্ডে নিজেকে সম্পৃক্ত করে হাঁস মার্কায় ভোট চাইতেছেন চুমকি। ইতিমধ্যে উপজেলার ১১টি ইউনিয়নের সাধারণ মানুষের সঙ্গে সালাম ও দোয়া বিনিময়ের মাধ্যমে জানাচ্ছেন যে তিনি জনগণের পাশে থাকবেন। একজন আইনজীবী হিসেবেও তিনি সমাজের নিপীড়িত ও নির্যাতিত মানুষের অধিকার আদায়ে তিনি লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন। উপজেলাজুড়ে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনপ্রিয়তার শীর্ষে আলোচনায় আছেন এ্যাডভোকেট চুমকি চৌধুরী হানিফ। এব্যাপারে স্থানীয় ভোটাররা জানান, মেধাবী পরিচ্ছন্ন ব্যক্তি ইমেজ সম্পন্ন রাজনৈতিক নেত্রী হিসেবে সারা উপজেলাজুড়ে তাঁর অবস্থান অনেকটাই পোক্ত করেছেন চুমকি। এব্যাপারে এডভোকেট চুমকি চৌধুরী হানিফ বলেন, আমাকে যদি ভোটাররা ভোট দিয়ে নির্বাচিত করে তাহলে আমি আমার সকল যোগ্যতা ও দক্ষতা দিয়ে উপজেলার অবহেলিত জনগণের জীবনের মান উন্নয়নের পাশাপাশি নারীদের আর্থ সামাজিক উন্নয়নেও কাজ করবো।

তিনি আরও বলেন, এলাকার বাল্য বিবাহ সম্পর্কে মহিলাদের সচেতনতা ও শিক্ষামূলক কর্মকাণ্ডে ভূমিকা পালনসহ এলাকাবাসীর মধ্যে আত্মনির্ভরশীলতার জন্য সচেতনতা বৃদ্ধি, গরিব-অসহায়, মেধাবী ছাত্রছাত্রীদের পড়ালেখা চালিয়ে যেতে সহায়তা করবো। ধর্মীয় উৎসব, প্রাকৃতিক দুর্যোগে অসহায়-গরিবদের মাঝে বিভিন্ন সহযোগিতাসহ সেবামূলক কাজ করে যাবো। আসন্ন আনোয়ারা উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান পদে আমি সবার দোয়া ও সমর্থন প্রত্যাশী। এলাকাবাসীসহ সুশীল সমাজ ক্লিন ইমেজের শিক্ষিত নারীনেত্রী হিসেবে আমাকে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে নির্বাচিত করে এলাকায় উন্নয়ন করার সুযোগ দেবেন ।

 

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net