ঢাকা   ১২:৫২:৪১ এএম, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
চট্টগ্রামে মসজিদের মোতাওয়াল্লি নিয়োগ নিয়ে ভাই-বোনের বিরোধ, ভাই ইব্রাহিমের বিরুদ্ধে একাধিক অভিযোগ কোম্পানীগঞ্জে হোমল্যান্ড আবাসন লিঃ এর আয়োজনে উৎসবমুখর ফ্যামেলী ডে অনুষ্ঠান অনুষ্ঠিত  ধর্মীয় সম্প্রীতি ও নিরাপত্তা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ’ লাকসামে কঠিন চীবর দানোৎসবে এমপি আবুল কালাম নোয়াখালীতে বেগমগঞ্জে ড. ইউনুসের গ্রামীণ ব্যাংকে হামলা ও অগ্নিসংযোগ  মাগুরায় মানবতার সেবায় সব্দালপুর ক্লিনিকের উদ্যোগে পাড়ায় পাড়ায় মেডিকেল ক্যাম্প, চিকিৎসা পাচ্ছেন হাজারো শত মানুষ নোয়াখালীর চাটখিলে ‘ওপরের নির্দেশ’ বলে ৮টি ইউপিতে তালা দিলো যুবদল-ছাত্রদল দুপুরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ‌‌‘আকভান’, যেসব জেলায় ঝড়বৃষ্টির আভাস আগুন-সহিংসতা চলছেই গাড়ি বিক্রির পর মালিকানা হস্তান্তর না করে প্রতারণার অভিযোগ, সিদ্ধিরগঞ্জ থানায় ইলিয়াছ ভূঁইয়ার লিখিত অভিযোগ হাতিয়ায় কৃষি অফিসে জামায়াতের নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

ঠাকুরগাঁওয়ে ইটভাটার ধোঁয়ায় ঝলসে গেছে ৬০ একর বোরো ধান ক্ষেত

মোঃ মজিবর রহমান শেখ, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ২৯৪ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

ঠাকুরগাঁও  জেলার পীরগঞ্জ উপজেলায় তিন ইট ভাটার কালো ধোঁয়া আর গরম বাতাসে প্রায় ৬০ একর বোরো ধান ক্ষেত ঝলসে গেছে। এতে চরম বিপদে পরেছেন প্রায় অর্ধশত ক্ষুদ্র ও মাঝারি কৃষক। সম্প্রতি গত ৯ মে বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন কৃষি বিভাগ। পীরগঞ্জ পৌর শহরের গুয়াগাঁও গ্রামের ফসলি জমির আশেপাশে ঢাকাইয়া শহজাহান, বেলাল ও আকবর আলী নামে তিন ব্যক্তি তিনটি ভাটা গড়ে তুলেছেন। তাদের ভাটার কালো ধোঁয়া আর গরম বাতাসে পরিবেশ দূষনের পাশাপাশি আশপাশের ফসল ও বাগানের ব্যাপক ক্ষতি হচ্ছে। গত কয়েক দিনে ভাটার কালো ধোঁয়ায় আর গরম বাতানে আশপাশের প্রায় ৬০ একর বোরো ধান ক্ষেত ঝলসে গেছে। এর প্রতিকার পেতে বুধবার (৮ মে) পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে লিখিত আবেদন করেছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা। ফসল হারানোর শংকায় চরম দুশ্চিন্তায় পড়েছেন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা। কৃষক অহিদুল, শাহজাহান, বাদল সহ অনেকে জানান, ধার দেনা করে তারা তাদের বোরো ধান ক্ষেত আবাদ করেছিলেন। এখন ধানের শীষ বের হওয়ার উপক্রম হয়েছে। ঠিক এই সময়ে ভাটার কালো ধোঁয়া আর গরম বাতাসে তাদের ধানের পাতা ঝলসে হলুদ হয়ে গেছে। আর সেইসব ধানের শীষ বের হয়েছে তার সবটাই চিটা হয়ে গেছে। শীষে কোন ধান নাই। এ অবস্থায় চরম দুশ্চিন্তায় আছেন তারা। সম্প্রতি গত ৯ মে বৃহস্পতিবার দুপুরে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে কৃষকদের ক্ষতিপূরণ দাবি করেছেন পৌর কাউন্সিলর আব্দুস সামাদ। তিনি বলেন, অনেকে ধার দেনা করে বোরো ধান আবাদ করেছেন। অবৈধ ইটভাটার কারণে তাদের ফসল নষ্ট হয়েছে। কৃষকদের ক্ষতিপূরণ দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানািচ্ছ।

এদিকে পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে ৯ মে বৃহস্পতিবার দুপুরে কৃষি বিভাগ মাঠ পরিদর্শন করে বিষয়টি পর্যবেক্ষণে রেখেছেন বলে জানালেন কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নিহার রঞ্জন রায়। তিনি বলেন, তাপের কারণে ফসলের এমন অবস্থা হয়েছে। তবে কি পরিমাণ ক্ষতি হচ্ছে তা তারা পর্যবেক্ষনে রেখেছেন। এ বিষয়ে ইট ভাটা মালিকরা কোনো কথা বলতে রাজি হননি। এদিকে ফসলি জমির ইটভাটগুলোর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে আরো ক্ষতির মুখে পড়বে কৃষি অর্থনীতি এবং ক্ষতিগ্রস্ত হবে কৃষক। তাই এসব ভাটার মালিকের বিরুদ্ধে এখনই কার্যকর ব্যবস্থা নেয়া দাবি জানিয়েছেন এলাকার কৃষক সমাজ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি