1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে নিবির হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২:৩১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
নাঙ্গলকোট পৌরসভার ‘গুপ্ত বাজেট’ নিয়ে প্রশ্ন চন্দনাইশ থেকে নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধার করেছে থানা পুলিশ চন্দনাইশ উপজেলায় মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারগরি শিক্ষা প্রতিষ্ঠানের শ্রেষ্ঠ শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ বাল্য বিবাহ রোধে ইউএনও’র ব্যতিক্রমী উদ্যোগ ভয়েস অফ গার্লস টিম গঠন  চবি ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান মাগুরার শ্রীপুরে ওয়ালটন প্লাজার উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত  নতুন প্রাণ পাচ্ছে ‘সততা স্টোর’ কক্সবাজারে ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানে দুদকের অর্থ বরাদ্দ চট্টগ্রামের বেসরকারি হাসপাতালে প্রতিদিন চিকিৎসাসেবা নেয় ২০ হাজার রোগী স্কুল পর্যায়ে দূর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হাটহাজারীতে এশিয়ার পরবর্তী অর্থনৈতিক বিস্ময়ে চীনা বিনিয়োগকারীদের যৌথ রূপকার হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর 

ঠাকুরগাঁওয়ে নিবির হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ২৬৩ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা

প্রতিনিধি,,ঠাকুরগাঁও পৌর শহরের মাদ্রাসাপাড়া মহল্লার ১২ বছরের শিশু নিবির হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে পুলিশ। এই ঘটনার সাথে জড়িত ছদ্মনাম আকাশ (১৪) কে গ্রেফতার করেছে ।
শুক্রবার (১৭ মে) বিকালে ঠাকুরগাঁও পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। প্রেস রিলিজে জানানো হয়, ঘটনার দিন চলতি বছরের ১৮ এপ্রিল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ টার দিকে আকাশ ও নিবির বাইসাইকেল যোগে ঔষধ ক্রয়ের উদ্দেশ্যে বাসস্ট্যান্ড যাওয়ার পথে তার বাড়ীর সামনে দেখতে পেয়ে তার সাথে যাওয়ার প্রস্তাব দেয়। তারা বাইসাইকেল যোগে ঔষধ ক্রয়ের উদ্দেশ্যে ঠাকুরগাঁও বাসস্ট্যান্ডে যায়। ঔষধের মূল্য বেশি হওয়ায় তারা ঔষধ ক্রয় করতে না পেরে বাড়ীতে চলে আসে। আকাশ তার নিজ বাড়ীতে চলে যায়। পরে নিবির শেখ তার বাড়ীতে রুটি খেয়ে দুপুরে পূনরায় খেলাধুলার উদ্দেশ্যে আকাশ এর বাড়ীতে যায়। আকাশের বাড়ীর ভেতর টিনের একচালা রান্নাঘরে মারবেল নিয়ে খেলার একপর্যায়ে উভয়ের মধ্যে ঝগড়া-বিবাদ হয়। এর এক পর্যায় নিবির শেখকে মাটিতে ফেলে আকাশ বুকের উপর উঠে দুই হাত দিয়ে নিবির শেখের গলা চেপে ধরে। এতে শ্বাসরোধ হয়ে নিবির মারা যায়। পরে আকাশ নিবির শেখের মৃত্যুর বিষয়টি বুঝতে পারে। এক সময় নিবিরের মরদেহ গোপন করার উদ্দেশ্যে দুইটি প্লাস্টিকের বস্তায় ঢুকিয়ে বাড়ীর পিছনে গলিতে ফেলে রাখে এবং নিবির শেখের পরনে থাকা কালো, সাদা ও লাল রংয়ের একজোড়া স্যান্ডেল বাড়ীর প্রাচীরের উপর দিয়া পশ্চিম দিকের জঙ্গলে ফেলে দেয়। পরদিন ১৯ এপ্রিল শুক্রবার সন্ধ্যায় নিবিরের মরদেহ আকাশ নিবিরের বাড়ীর পিছনে পশ্চিমে গলিতে ফেলে রাখে। পরে পুলিশ দু’টি বস্তা, জুতা এবং ২০৯ (দুই শত নয়) পিস কাঁচের মার্বেল উদ্ধার করে। উল্লেখ্য, চলতি বছরের ১৮ এপ্রিল বৃহস্পতিবার নিবির বাসা থেকে বের হলে আর ফেরেনি। পরে নিখোঁজের দুই দিন পর শনিবার (২০ এপ্রিল) ভোরে নিবিরের মরদেহ বাসার পাশে গলিতে দেখতে পায়। পরে পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটির মরদেহ উদ্ধার করে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net