1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব ভার গ্রহন ! - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কর্ণফুলীতে প্রেসক্লাবের আড়ালে মাথাচাড়া দিয়ে উঠছে স্বৈরাচারের দোসররা  ঈদগাঁওয়ে উপজেলা যুবদলের ঈদপুনর্মিলনী অনুষ্ঠিত নারায়ণগঞ্জের আওয়ামী লীগ কি আবারও ভুল পথে হাঁটছে? যেন-তেনভাবে ক্ষমতায় যেতে চায় না জামায়াতে ইসলামী: মমিনুল হক সরকার নাঙ্গলকোটে মানবিক সংগঠন প্রত্যয়ের ঈদ পূর্ণমিলনী ও আলোচনা সভা অনুষ্ঠিত  নোয়াখালী -৫ আসনের এমপি’র পিআরও হিসেবে সাংবাদিক মজনুকে নিয়োগ: সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড়  পথশিশু ফাউন্ডেশন উদ্যাগে গাইবান্ধায় নতুন ঘর উপহার পেল অসহায় দু’টি পরিবার ঈদগাঁওয়ে পায়ে শিকল পরা মানসিক রোগীকে উদ্ধার কোম্পানীগঞ্জের সিরাজপুরে পারিবারিক কলহে যুবকের আত্মহত্যা  মোদিকে তারেক রহমানের চিঠি, সম্পর্ক জোরদারের বার্তা

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীতে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানদের দায়িত্ব ভার গ্রহন !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৩১ মে, ২০২৪
  • ২১৫ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান পুরুষ, ভাইস চেয়ারম্যান মহিলা আনুষ্ঠানিক ভাবে দায়িত্বভার গ্রহন করেন। গতকাল ৩০ মে বৃহস্পতিবার বিকেলে এক অনুষ্ঠানে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোছা: আফসানা কাওসার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও -২ আসনের জাতীয় সংসদ সদস্য ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রনালয় সংসদীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যক্ষ মাজহারুল ইসলাম সুজন এমপি । নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোঃ সফিকুল ইসলাম, ভাইস চেয়ারম্যান মো: মমিনুল ইসলাম ভাষানী,ভাইস চেয়ারম্যান সীমা আকতার সুমনা । এ সময় আরও উপস্থিত ছিলেন বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি মোঃ জুলফিকার আলি, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুজ্জামান শামিম,বালিয়াডাঙ্গী থানার ওসি (তদন্ত) মোঃ কামাল হোসেন। বালিয়াডাঙ্গী উপজেলার ৮ ইউনিয়নের চেয়ারম্যান বৃন্দ, বালিয়াডাঙ্গী উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ,প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতেই নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য ও বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার মোছা: আফসানা কাউসার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। পরে বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান, বালিয়াডাঙ্গী উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ- সভাপতি মোঃ জুলফিকার আলী ও সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান শামিম সহ নেতৃবৃন্দ। উল্লেখ্য যে,গত ৮ মে বালিয়াডাঙ্গী উপজেলায় প্রথমে ধাপে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এবং গত ২৮ মে রংপুর সার্কিট হাউসে নব-নির্বাচিত উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের বিভাগীয় কমিশনার সফদ বাক্য পাঠ করান। পরে বালিয়াডাঙ্গী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার মাসিক আইন শৃংখলা সভা সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলার আইনশৃংখলা সহ সার্বিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় প্রধান অতিথি জাতীয় সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজন এমপি উপজেলার বিভিন্ন সমস্যার কথা মনোযোগ দিয়ে শুনেন এবং সমাধানের আশ্রাস দেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net