1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদগাঁওতে পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৬:৪২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা রাঙ্গাবালীতে গরু চুরির ঘটনায় থানায় অভিযোগ, এলাকাবাসীর বিক্ষোভ মিছিল মাগুরায় শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত খাগড়াছড়িডে পূজার নিরাপত্তায় বিজিবি মোতায়েন রামগড়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন ও বিজিবির আর্থিক অনুদান চৌদ্দগ্রামে এনসিপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন, আহ্বায়ক ওমর ফারুক, সদস্য সচিব সালাউদ্দিন খান রাজিব নকলায় জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ও বিশ্ব হাত ধোয়া দিবস পালিত কৃষিকে লাভজনক খাতে পরিণত করতে হবে: রাষ্ট্রপতি মাগুরায় রেড ক্রিসেন্ট মা ও শিশু হাসপাতালের পরিচালনা পর্ষদের পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত  বাংলাদেশে ঢুকছে নতুন মাদক ‘কুশ’: কতটা বিপজ্জনক এই মাদক?

ঈদগাঁওতে পুকুরে ডুবে দুই কন্যা শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৯ জুন, ২০২৪
  • ৩৫২ বার

মোঃ ওসমান গনি (ইলি) কক্সবাজারঃ

কক্সবাজারের ঈদগাঁওয়ের পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। রোববার (০৯ জুন) দুপুরে  ঈদগাঁও উপজেলার পোকখালী ইউনিয়নের মালমুরা পাড়ায় মর্মান্তিক এ ঘটনা ঘটে। বিকেলে তাদের মৃতদেহ মালমুরা পাড়া হাফেজ খানার পুকুর থেকে উদ্ধার করে আত্মীয় স্বজন ও স্থানীয়রা। স্থানীয়রা জানায়, ঘটনার আগে খেলতে গিয়ে নিখোঁজ হন দুই শিশু কন্যা। পরিবারের সদস্যরা দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে এক পর্যায়ে হাফেজখানার পুকুরে ভেসে উঠতে দেখে ছাত্ররা পরিবারকে খবর দেয়। পরে আত্মীয় স্বজনরা গিয়ে কুলে তুলে নিয়ে আসে। ঈদগাঁও মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করেন। মৃতরা হলো পোকখালী ইউনিয়নের ৪নং ওয়ার্ডের হাফেজ মাহবুব আলমের মেয়ে আদিবা মনি (২) এবং ইসলামাবাদ ইউনিয়নের বোয়াল খালী এলাকার দুলা মিয়ার কন্যা ইলমা মনি (৩)।

ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় মৃতদেহ স্বজনদের বুঝিয়ে দেয়া হয়েছে।

এদিকে তাদের অকাল মৃত্যুতে আত্মীয় স্বজনদের মাঝে শোকের ছায়া বিরাজ করছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net