1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
এক মানবিক চেয়ারম্যানের তৎপরতায় নিখোঁজের ৪৫ দিন পর উদ্ধার দুই ভাই - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় জেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে ২দিনব্যাপী শিক্ষা শিবির অনুষ্ঠিত    নোয়াখালীর কোম্পানীগঞ্জে বালুভর্তি ১৪টি ট্রাক আটক, ভ্রাম্যমাণ আদালতের অভিযান  নোয়াখালী শহরে জিপিএ-৫ প্রাপ্ত ৩০০ শিক্ষার্থীকে ছাত্রশিবিরের সংবর্ধনা  তারেক রহমানের নির্বাচনী ওয়াদা বাস্তবায়নে সব বাঁধা প্রতিহত করা হবে- জয়নুল আবেদীন ফারুক এমপি মাগুরার শ্রীপুরে সরকারি জমি অবৈধ ভাবে দখল করে বালু ফেলায় পরিবেশ সংরক্ষণ আইনে জরিমানা আদায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, অ্যাম্বুলেন্সেই রোগীর মৃত্যু নোয়াখালী কোম্পানীগঞ্জে চোরের রাজত্ব, প্রশাসন ব্যর্থ? একের পর এক চুরি আতঙ্ক ছড়িয়ে পড়েছে জনমনে  কর্ণফুলীতে পেশাগত দ্বায়িত্ব পালনে সাংবাদিকের বিরুদ্ধে মামলা প্রেস ক্লাবের নিন্দা রুহুল কবির রিজভীকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব করায় বায়েজিদে ছাত্রদলের আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত  শিল্প মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি সভাপতি নির্বাচিত হওয়ায় কুমিল্লা-৯ আসন এমপিকে সংবর্ধনা 

এক মানবিক চেয়ারম্যানের তৎপরতায় নিখোঁজের ৪৫ দিন পর উদ্ধার দুই ভাই

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ জুন, ২০২৪
  • ২৯৯ বার

মো.শাহ্জালাল

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) :

একজন মানবিক ইউপি চেয়ারম্যানের তৎপরতায় নিখোঁজের ৪৫ দিন পর রাফি ও রাফাত নামের আপন দুই ভাইকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী রাফি ও রাফাত স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয় গত ৫ মে সকাল সাড়ে ৮টার দিকে। পরে আত্মীয়-স্বজনের বাড়িসহ বিভিন্ন স্থানে খোঁজে না পেয়ে পরদিন তাদের সৎ বাবা মো. ইউসুফ মিয়া বাদী হয়ে সোনারগাঁ থানায় পৃথকভাবে সাধারণ ডায়েরি করেন।

এ ঘটনায় থানা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি, মেঘনা শিল্প নগরী স্কুল অ্যান্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউপি চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম ব্যাপক তৎপরতা চালায় ও সন্ধান দাতাকে ৫০ হাজার টাকা পুরষ্কারের ঘোষণা দেন। এতে পুলিশ জোরেশোরে তদন্তে মাঠে নামে।

পরে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে পুলিশ নিখোঁজের ৪৫ দিন পর ঐ দুই ভাইকে তাদের আপন বাবা আব্দুস সালামের বাড়ি চট্টগ্রামের ভূজপুর থানার পাহাড়ি এলাকা বুহাপুর গ্রাম থেকে উদ্ধার করে সোনারগাঁ থানায় নিয়ে আসে।

আজ বৃহস্পতিবার দুপুরে উদ্ধারকৃত রাফি ও রাফাতকে তাদের প্রকৃত অভিভাবকের কাছে ফিরিয়ে দিতে আদালতে পাঠিয়ে দেয় পুলিশ।

উল্লেখ, গত ১৪ মে নিখোঁজ দুই সন্তানদের ফিরে পেতে মা-বাবার আহাজারি শীর্ষক একটি প্রতিবেদন টিভি নিউজসহ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়। সেই প্রতিবেদনের পর নিখোঁজ রাফি ও রাফাতের ছবি প্রেরণ করা হয় দেশের সকল থানায়।

এদিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশের খ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন জানান, রাফি তিন বছর ও তার ভাই রাফাতের এক বছর বয়সের সময় তাদের মা আঁখি আক্তারের সঙ্গে আপন বাবা আব্দুস সালামের ডিভোর্স হয়ে যায়। পরে আঁখি আক্তারের সঙ্গে সৎ বাবা মো. ইউসুফ মিয়ার বিয়ে হয়।

এদিকে পারিবারিক অভাব অনটনের কারণে সৎ বাবার ঘর থেকে পালিয়ে যায় বাচ্চারা। পরে চট্টগ্রামে আপন বাবা আব্দুস সালামের বাড়িতে গিয়ে আশ্রয় নেয় নিখোঁজ দুই ভাই।

তবে তদন্ত চলাকালীন সময়ে এ বিষয়ে পুলিশকে কোনো তথ্য দেয়নি রাফি ও রাফাতের মা আঁখি আক্তার ও সৎ বাবা মো. ইউসুফ মিয়া।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net