1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ি গ্রেফতার -মাদক উদ্ধার ! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
জ্বালানি সংকট মোকাবিলায় দ্রুত পদক্ষেপের নির্দেশ প্রধানমন্ত্রীর ক্যানসারে আক্রান্ত সাংবাদিক ফারজানা আফরোজ কুমির চিকিৎসায় সহায়তার আবেদন নোয়াখালীর কোম্পানীগঞ্জে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের মর্যাদা ও বৈষম্য দূরীকরণে জাতীয়করণের দাবি  মাগুরায় আর্দশ শিক্ষক ফেডারেশনের আয়োজনে বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় শ্রীপুরে সোনালী ব্যাংকের এটি,এম বুথের উদ্বোধন  নকলায় বিশ্ব শিক্ষক দিবস পালিত  মাগুরায় জামায়াতের ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট ও ব্লিচিং পাউডার বিতরণ  নবীনগরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা নৈতিক চিত্তের মানুষ তৈরি করতে হলে শিক্ষার্থীদের আদব শিক্ষায় গুরুত্ব দিতে হবে : এস এম আকাশ শিক্ষকতাকে মেধাবীদের পছন্দের প্রথম পেশা করতে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে পুলিশের অভিযানে ৫ মাদক ব্যবসায়ি গ্রেফতার –মাদক উদ্ধার !

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ৩১১ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলা পুলিশের অভিযানে বিভিন্ন থানা এলাকায় বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। ঠাকুরগাঁও জেলা পুলিশ উল্লেখিত বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে। ঠাকুরগাঁও জেলা পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক জানান, ঠাকুরগাঁও জেলা পুলিশের পক্ষ থেকে গত ২৪ ঘন্টায় ১৭০ বোতল ফেনসিডিল উদ্ধার সহ ৫ জনকে গ্রেফতার করা হয়। এছাড়াও ১৬টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়।

তিনি জানান, ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ পীরগঞ্জ উপজেলার দৌলতপুর বাঁশগাড়া গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১৪৪ বোতল ফেনসিডিল ও একটি মোটরসাইকেল সহ ঐ গ্রামের মৃত আব্দুুল করিমের ছেলে মো: মনির হোসেন (৪৪) কে গ্রেফতার করে। অপরদিকে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়নের শিববাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে পুলিশ। এ সময় ১২ বোতল ফেনসিডিল সহ পার্শ্ববর্তী পূর্ব পারপুগী উত্তরপাড়া গ্রামের মো: হাবিবুর রহমানের ছেলে মো: মেহেল ওরফে মেহেদী (২০) ও মো: রফিকুল ইসলামের ছেলে মো: সালাউদ্দীন (১৯) কে গ্রেফতার করা হয়। এছাড়াও বালিয়াডাঙ্গী থানা পুলিশ সর্ব মংগলা সরকারী প্রাথমিক বিদ্যালয় এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় ১০ বোতল ফেনসিডিল সহ সর্ব মঙ্গলা গ্রামের আবুল কালামের ছেলে মো: সোহেল (৩০) কে গ্রেফতার করা হয়। রানীশংকৈল থানা পুলিশ উপজেলার বাঁশবাড়ী এলাকায় মাদকবিরোধী অভিযানে হরিপুর উপজেলার দলগাঁও গ্রামের মো: আজগর আলীর ছেলে মোহাম্মদ রবিউল ইসলাম (২২) কে ৪ বোতল ফেনসিডিল সহ গ্রেফতার করে পুলিশ। এছাড়াও গত ২৪ ঘন্টায় সদর থানায় ৯টি, পীরগঞ্জ থানায় ১টি, বালিয়াডাঙ্গী থানায় ২টি, রানীশংকৈল থানায়-১টি, ভুল্লী থানায় ২টি ও রুহিয়া থানায় ১টি সহ সর্বমোট ঠাকুরগাঁও জেলায় ১৬টি ওয়ারেন্ট নিস্পত্তি করা হয়। বিভিন্ন থানায় মাদকবিরোধী অভিযানে গ্রেফতারকৃত ৫ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়। অপরাধ দমন ও শান্তি শৃংখলা রক্ষা এবং মাদক নির্মুলে ঠাকুরগাঁও জেলা পুলিশ সদা তৎপর রয়েছে বলে জানান পুলিশ সুপার।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net