1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে অতিরিক্ত টোল আদায়ে ১জনকে বিনাশ্রম কারাদণ্ড ইজাদার কে ৩ লাখ টাকা জরিমানা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
চন্দনাইশ থানা পুলিশের অভিযানে সিআর পরোয়ানা ভুক্ত ১ আসামী গ্রেফতার চন্দনাইশ থানা পুলিশের অভিযানে পরোয়ানা ভুক্ত ৫ আসামী গ্রেফতার মাগুরার শ্রীপুর মা ও শিশু কল্যাণ কেন্দ্রের দেড় মাস যাবৎ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, রোগীদের দুর্ভোগ চরমে অশ্রুসিক্ত নয়নে মায়ের শেষ বিদায়, জানাজা-দাফন শেষে কারাগারে ফিরলেন সাবেক এমপি পুত্র ও আ.লীগ নেতা রাসেল সুপেয় পানির আওতায় বান্দরবানের পাঁচ হাজার মানুষ নোয়াখালীতে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ করায় যুবদল নেতাকে কুপিয়ে জখম চন্দনাইশে শাহজালাল বেকারীকে ৫০ হাজার টাকা জরিমানা  ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী

ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর লাহিড়ী বাজারে অতিরিক্ত টোল আদায়ে ১জনকে বিনাশ্রম কারাদণ্ড ইজাদার কে ৩ লাখ টাকা জরিমানা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৪ জুন, ২০২৪
  • ২৬৩ বার

মোঃ মজিবর রহমান শেখ,

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার ঐতিহ্যবাহী লাহিড়ী বাজারে পশুর হাটে নির্ধারিত টোলের থেকে অতিরিক্ত টোল আদায় করায় মো.সারোয়ার হোসেন (৩৮) নামের ১ জনকে তিনদিনের বিনাশ্রম কারাদণ্ড, ইজাদার কে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। শুক্রবার (১৪ জুন) বিকেল সাড়ে ৫‌ টার দিকে লাহিড়ী পশুর হাটে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আফছানা কাওছার এ জরিমানা করেন। সেখানে অতিরিক্ত টোল আদায়ের সত্যতা পেলে তিনি ভ্রামম্যাণ আদালত পরিচালনা করে টোল আদায়কারী ঐ ব্যক্তিকে জেল ও জরিমানা প্রদান করেন।

মো. সারোয়ার হোসেন বালিয়াডাঙ্গী উপজেলার ২ নং- চারোল ইউনিয়নের মধ্য চারোল গ্রামের মো. আব্দুল লতিফের ছেলে। এ বিষয়ে বালিয়াডাঙ্গী উপজেলা নির্বাহী অফিসার আফসানা কাওছার জানান, পশুর হাটে নির্ধারিত টোলের থেকে অতিরিক্ত টোল আদায় করায় ভোক্তা অধিকার আইনের ৪০ ও ৫৩ ধারায় আদায়কারী বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net