1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

মাগুরায় নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ জুন, ২০২৪
  • ৩৫৪ বার

মােঃ সাইফুল্লাহ;

মাগুরায় নানা আয়োজনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শ্রীপুর উপজেলা বিএনপির উদ্যোগে আলোচনা সভা ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এছাড়া দিবসটি পালন উপলক্ষে শনিবার সকালে উপজেলার মহিলা কলেজের সামনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জাতীয় ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারণ করে দিনের কার্যক্রম করেন। দুপুরে উক্ত আলোচনা সভা ও দোয়ার মাহফিল ও কাঙ্গালী ভোজের মাধ্যমে দিবসটির সমাপ্তি ঘোষণা করেন।

শ্রীপুর উপজেলা বিএনপির সভাপতি বদরুল আলম হিরো এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুন্সি রেজাউল করিম এর সঞ্চালনায় এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খোন্দকার আশরাফুল আলম নালিম, সাংগঠনিক সম্পাদক মোল্যা খলিলুর রহমান, মজুমদার মোঃ মাসুদুর রহমান, যুব বিষয়ক সম্পাদক মীর তৌহিদুল ইসলাম, মানবাধিকার বিষয়ক সম্পাদক মসিউল আজম, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোঃ আসাদুজ্জামান বিশ্বাস খাজা, বি এন পি নেতা সাচ্চু কাজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি মহাসিন শিকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মুন্সী জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সদস্য সচিব শাহ আলম তুফান, উপজেলা কৃষক দলের সদস্য সচিব রোমানুর রহমান বিপ্লব, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মোঃসেলিম মোল্যা, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মুন্সি ইয়াছিন আরাফাত সহ আরো অনেকে।
এ সময় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মুক্তিযুদ্ধে অবদানের কথা স্মরণ করিয়ে বলেন ১৯৭১ সালের ২৫ মার্চ পাকহানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর হামলা চালিয়েছে। সে সময় বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক জিয়াউর রহমান বাঙ্গালী জাতিকে ঐক্যবদ্ধ করে যুদ্ধের ঘোষণা দিয়ে নিজে যুদ্ধে অংশ গ্রহণ করে শত্রু মুক্ত করে দেশকে স্বাধীন করেছিলেন।
অনুষ্ঠানে উপজেলা বি এন পি ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের কয়েকশত নেতা কর্মী উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালে দুগ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।
তাং ০১/৬/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net