1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ৩ জনপ্রতিনিধির দায়িত্ব গ্রহণ - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাটিরাঙ্গায় সরকারি চাল-গম মজুদ রাখায়, দোকানিকে জরিমানা ও পণ্য জব্দ রায়ের পরও জটিলতায় কোম্পানীগঞ্জ সরকারি কলেজের জমি, ইউএনও-এসিল্যান্ড-পৌর প্রশাসকের বিরুদ্ধে অধ্যক্ষের অভিযোগ মাগুরায় ব্র্যাকের উদ্যোগে বিনামূল্যে ৫০০ জন নারী পুরুষকে চক্ষু চিকিৎসা প্রদান মাগুরায় মাদকাসক্ত ব্যাক্তির ছুরিকাঘাতে পুলিশের এসআই আহত ছোটফরিংগা সীমান্তে ১৯ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ সচিবালয়ে ৬ নম্বর ভবনে আগুন নোয়াখালীর কোম্পানীগঞ্জে ফেনী নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন এমপি মোহাম্মদ ফখরুল ইসলাম পুনর্গঠন হচ্ছে এনসিপি, কে কোন পদ পাচ্ছেন? তিস্তা প্রকল্পে কারিগরি সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস, স্বাগত জানিয়েছে বাংলাদেশ কোম্পানীগঞ্জে ফজলুল হক প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষা মানোন্নয়ন মতবিনিময় ও কার্যকরি কমিটির সভা 

মাগুরায় শ্রীপুর উপজেলা পরিষদের নবনির্বাচিত ৩ জনপ্রতিনিধির দায়িত্ব গ্রহণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১১ জুন, ২০২৪
  • ২৫৭ বার

মােঃ সাইফুল্লাহ (মাগুরা)

মাগুরার শ্রীপুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন, পুরুষ ভাইস চেয়ারম্যান বাবুল রেজা ও মহিলা ভাইস চেয়ারম্যান মোছাঃ নারগিস সুলতানা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের নবনির্বাচিত এই তিনজন জনপ্রতিনিধি তাদের দায়িত্ব গ্রহণ করেন। এর আগে তাদের সমর্থক নেতা-কর্মীগণ শ্লোগান দিতে দিতে উপজেলা পরিষদ চত্বরে আসেন। উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজন নিজ কক্ষে আসন গ্রহণ করেন এবং ফটোসেশনে অংশ নেন। পরে তিন নির্বাচিত জনপ্রতিনিধি উপজেলা পরিষদের মাসিক সমন্বয় সভায় যোগ দেন। সেখানে তাদেরকে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ মমতাজ মহল। সমন্বয় সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দসহ উপজেলা পরিষদের সদস্যগণ উপস্থিত ছিলেন। এর আগে গত ৬ জুন খুলনা বিভাগীয় কমিশনার তাদেরকে শপথবাক্য পাঠ করান। পরবর্তিতে পৃথক পৃথকভাবে তাদের নামে গেজেট প্রকাশ হয়।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net