1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
তিতাসে বিএনপি থেকে পদত্যাগ করলেন সাংবাদিক কবির হোসেন - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
খেলাধুলা তরুণদের মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখে -সফিকুর রহমান  মাগুরার শ্রীপুরে দু-গ্রুপের সংঘর্ষে আহত ১২, স্টাইলস্মিথ স্যান এ্যাপারলেস গার্মেন্টসে ভাংচুর ঈদগাঁওয়ে পিতা-পুত্রের বাগবিতণ্ডা, বাবার মৃত্যু নিয়ে রহস্য কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা

তিতাসে বিএনপি থেকে পদত্যাগ করলেন সাংবাদিক কবির হোসেন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ২১২ বার

মোঃ জুয়েল রানা, তিতাস প্রতিনিধি:

কুমিল্লার তিতাস উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য পদসহ সকল পদ থেকে পদত্যাগ করেছেন তিতাস প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি সাংবাদিক মো: কবির হোসেন। সোমবার (২৪ জুন) সকাল ১১টায় তিতাস প্রেস ক্লাবের মিলনায়তনে এক সাংবাদিক সম্মেলনে তিনি বিএনপি থেকে এই পদত্যাগের আনুষ্ঠানিক ঘোষণা দেন।

সাংবাদিক সম্মেলনে লিখিত বক্তব্যে সাংবাদিক কবির হোসেন বলেন, রাজনীতি ও সাংবাদিকতা একসাথে হয় না। একজন সাংবাদিক রাজনীতিতে সম্পৃক্ত থাকলে সুষ্ঠু ও নিরপেক্ষ সাংবাদিকতা বাধাগ্রস্ত হয়। এর ফলে জনগণও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। তাই আমি নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছি রাজনীতি থেকে বেরিয়ে আসবো। তিতাস উপজেলা বিএনপি থেকে আমার এই পদত্যাগ এক্ষণেই কার্যকর হবে। এছাড়াও তিনি আরো বলেন, ইতোমধ্যে (গত বছর ১৭আগষ্ট) তিতাস উপজেলা বিএনপির আহবায়ক ও সদস্য সচিবের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছেন। অদ্যাবধি এই বিষয়ে বিএনপি থেকে কোন সিদ্ধান্ত জানানো হয়নি। তাই সাংবাদিক সম্মেলন করে বিএনপির সকল পদ থেকে পদত্যাগ করেছি। এই সময় বিভিন্ন প্রিন্ট, ইলেক্ট্রনিক ও অনলাইন মিডিয়ার কর্মরত স্থানীয় সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net