1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
হালদার হারানো ঐতিহ্য ফিরে আনতে সংসদ সদস্য ও পাড়ের বাসিন্দাদের নিয়ে কমিটি করতে হবে - এমপি ফজলে করিম চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

হালদার হারানো ঐতিহ্য ফিরে আনতে সংসদ সদস্য ও পাড়ের বাসিন্দাদের নিয়ে কমিটি করতে হবে – এমপি ফজলে করিম চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৪ জুন, ২০২৪
  • ২২৬ বার

শাহাদাত হোসেন,

রাউজান (চট্টগ্রাম)প্রতিনিধি:

হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প ২য় পর্যায় মৎস্য অধিদপ্তর চট্টগ্রাম শীর্ষক প্রকল্প কেন্দ্রীয় কর্মশালায় রাউজানের সংসদ সদস্য এবি এম ফজলে করিম চৌধুরী বলেছেন, হালদা নদী বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র। কার্পজাতীয় মাছের উৎপাদন বৃদ্ধির জন্য হালদার ভূমিকা গুরুত্বপূর্ণ। হালদাকে বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ ঘোষণা করা হয়েছে।

বঙ্গবন্ধু মৎস্য হেরিটেজ হালদা নদীর হারানো ঐতিহ্যকে ফিরে আনতে রাউজান, হাটহাজারী ও ফটিকছড়ি সংসদ সদস্য ও হালদা পাড়ের বাসিন্দাদের নিয়ে কমিটি করতে হবে। তাহলে হালদার হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা সম্ভব হবে। তিনি আরও বলেন, হালদা নদীর সাথে সংযুক্ত শাখা খাল গুলো খনন করতে হবে এবং শাখা খালের মধ্যে কলকারকারখানা, ডেইরী ফার্ম, পোল্টি ফার্মের বজ্য ফেলা বন্ধ করতে হবে।যারা হালদা মাছ শিকার করে তাঁরা দেশের শত্রু। তাদের আইনের আওতায় আনতে উপজেলা প্রশাসনকে কাজ করতে হবে। শাখা খালের সুইস গেইট সংস্কার এবং অকেজো হ্যাচারি গুরো মেরামত করতে হবে। নতুন ভাবে আরো হ্যচারী নির্মান করতে হবে। তিনি গতকাল মঙ্গলবার (৪জুন) দুপুরে আয়োজিত কর্মশালা অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে এসব কথা বলেন। চট্টগ্রাম বিভাগীয় কমিশনার তোফায়েল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৎস্য ও প্রাণীসম্পাদ মন্ত্রণালয়ের সচিব সাঈদ মাহমুদ বেলাল হায়দার।

 

তিনি তার বক্তৃায় বলেন হালদা নদীর মা মছের প্রজনন বৃদ্ধি ও মাছের অভয়শ্রম গড়ে তোলতে সরকারের প্রচেষ্টা অব্যাহত রয়েছে । সকলের সহায়তা পেলে হালদার পুরানো ঐতিহ্য ফিরিয়ে আনতে সক্ষম হবে।

বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ আলমগীর, চট্টগ্রাম ( সার্বিক) অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আনোয়ার পাশা, রাঙামাটি জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান, খাগড়াছড়ি জেলা প্রশাসক মোহাম্মদ সহিদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান এহেছানুল হায়দার চৌধুরী বাবুল, রাউজান পৌর মেয়র জমির উদ্দিন পারভেজ, উপজেলা নির্বাহী কর্মকর্তা অংগ্যজাই মারমাসহ বিভিন্ন উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন চন্দনাইশ উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান আহসানুল কবির। এই অনুষ্ঠানের আগে হালদা নদী সর্তারঘাট এলাকায় হালদা নদীতে মাছের পোনা অবমুক্ত করা হয়।প্রায় দুই’শ কেজি পোনা অবমুক্ত করেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net