1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান প্রদপ্রার্থী প্রফেসর ডা.আ.ম.ম মিনহাজুর রহমান - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ  নাঙ্গলকোটে ভূয়া বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে চিকিৎসা সেবা প্রদান : জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ হুমকি ২২ অবৈধ পেমেন্ট প্ল্যাটফর্ম চিহ্নিত করল বাংলাদেশ ব্যাংক ছাত্রদের আন্দোলনের মুখে সার্বিয়ার প্রেসিডেন্টের পদত্যাগ সাংবাদিকরা সাইবার সুরক্ষা আইনের শিকার হোক, সেটা আমরা চাই না: স্বরাষ্ট্রমন্ত্রী মাগুরার মহম্মদপুরে প্রথম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের  উদ্বোধন  ঐতিহ্য, সংস্কৃতি ও গৌরবের বার্তা নিয়ে লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির মৌডুবী ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় সমর্থন প্রত্যাশী যুবদল নেতা লিটু গাজী প্লাস্টিক বর্জ্য থেকে সবুজ ভবিষ্যৎ গড়ার উদ্যোগ ‘রিলিফ’ বাস্তবায়ন করল জেসিআই ঢাকা ডায়নামিক

ঈদ-উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সাতকানিয়া উপজেলা চেয়ারম্যান প্রদপ্রার্থী প্রফেসর ডা.আ.ম.ম মিনহাজুর রহমান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৫ জুন, ২০২৪
  • ৪০০ বার

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতকানিয়া বাসী সহ সকলকে পবিত্র ঈদ-উল-আযহার শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ, চট্টগ্রাম দক্ষিণ জেলার কার্যকরী সদস্য ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ), চট্টগ্রাম জেলা শাখার সহ-সভাপতি, প্রফেসর ডা. আ.ম.ম মিনহাজুর রহমান । পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে এক বাণীতে তিনি এই শুভেচ্ছা জানান ।

শনিবার (১৫ জুন) সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ‘বছর ঘুরে মুসলিম উম্মাহর আনন্দময় দিন ঈদুল আজহা আমাদের মাঝে সমাগত। পবিত্র ঈদুল আযহা উপলক্ষে সাতকানিয়া বাসী সহ সকল মুসলিম ভাইবোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। ঈদ মোবারক।’

মহান আল্লাহর প্রতি গভীর আনুগত্য ও সর্বোচ্চ ত্যাগের মহিমায় ভাস্বর পবিত্র ঈদুল আযহা। মহান আল্লাহর নির্দেশে স্বীয় পুত্র হযরত ইসমাইল (আ.) কে কোরবানি করতে উদ্যত হয়ে হযরত ইব্রাহিম (আ.) আল্লাহর প্রতি অবিচল আনুগত্য, অকুণ্ঠ আত্মত্যাগ ও অগাধ ভালোবাসার যে সুমহান দৃষ্টান্ত স্থাপন করেছেন, তা চিরকাল অনুকরণীয় ও অনুসরণীয়। তারই নিদর্শনস্বরূপ আমরা প্রতি বছর আল্লাহতায়ালার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে পশু কোরবানী করি।এই উৎসবের মধ্য দিয়ে সামর্থ্যবান মুসলমানগণ কুরবানিকৃত পশুর মাংস আত্মীয় ও প্রতিবেশীদের মধ্যে বিলিয়ে দেন এবং সমাজে সাম্যের বাণী প্রতিষ্ঠিত করেন।

ডা. মিনহাজ এ বাডীতে আরো বলেছেন, পবিত্র ঈদুল আযহার প্রকৃত শিক্ষা ও ত্যাগের আদর্শ ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলিত হোক।আসুন দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মন থেকে সকল হিংসা বিদ্বেষ অহংকার ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি সুখী সুন্দর জীবন গড়ি।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net