ঢাকা   ০৬:১২:১৭ এএম, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
বাংলাদেশ সুশীল ফোরামের (বিএসএফ) উদ্যোগে মেজর এম. এ. জলিল ও শহীদ ওসমান হাদীর স্মরণে, স্বরণ সভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত  ভাঙ্গুড়ায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদে কৃষক দলের বিক্ষোভ ও মশাল মিছিল শোক সংবাদ হিরেন্দ্র লাল বড়ুয়ার মরদেহ ইউএসটিসিতে হস্তান্তর ‘আন্তালিয়া লিডার্স সামিট’ এর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী  কোম্পানীগঞ্জে ৫৮৮ কোটি টাকার ক্রসড্যাম প্রকল্পে অনিয়মের অভিযোগ, অনুমতি ছাড়াই বালু উত্তোলন  মাগুরায় রেল লাইনের জন্য ভূমি অধিগ্রহণ জমির মালিকদের চেক প্রদান মাগুরায় কাত্যায়নী পূজা-২০২৬ উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত মাগুরায় বীরমুক্তিযোদ্ধা গীতিকবি আমির হামজা স্মৃতি সংসদের উদ্যোগে বৃত্তি প্রদান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  আশুলিয়ার মরিচকাটায় হারুন হত্যা: স্ত্রী রত্নার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি মাগুরায় জেলা নারী কাবাডি দল খুলনা বিভাগীয় নারী কাবাডিতে চ্যাম্পিয়ন

ঠাকুরগাঁওয়ে ৪২ শিক্ষার্থীর এইচএসসি পরীক্ষা দেওয়া অনিশ্চিত

মোঃ মজিবর রহমান শেখ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ২৯ জুন, ২০২৪
  • ৩১৫ বার
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

পরীক্ষার আর মাত্র একদিন বাকি। এ সময় সবাই যখন পরীক্ষার প্রস্তুতি নিয়ে ব্যস্ত, ঠিক সে সময় প্রবেশপত্র না পেয়ে হতাশায় ভুগছে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ডিগ্রী কলেজের ৪২ জন পরীক্ষার্থী। প্রবেশপত্র না পাওয়ায় তাদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। শুক্রবার (২৮ জুন) বিকেলে রুহিয়া ডিগ্রী কলেজ মাঠে গিয়ে দেখা যায়, আরিফ নামে এক শিক্ষার্থী তার তার প্রবেশপত্রের জন্য কলেজে এসে অপেক্ষা করছেন।

এ সময় তার সঙ্গে কথা হলে তিনি বলেন, রুহিয়া ডিগ্রী কলেজের ল্যাব সহকারী মো. সাবুকে সব ছাত্রছাত্রী ফরম পূরণর টাকা দেই। তবে সবার ফরম পূরণ হলেও আমাদের ৪২ জনের ফর্ম পূরন নাকি হয়নি। এজন্য আমাদের প্রবেশপত্র আসেনি। আমরা যদি প্রবেশপত্র না পাই তাহলে এই কলেজে ফাঁসি দিব। এ ছাড়া আর কোনো রাস্তা নাই।


মোহাম্মদ আবু তালেব নামে আরেক এইচএসসি পরীক্ষার্থী বলেন, আমি ফরম ফিলাপের জন্য সাবুকে টাকা দিয়েছে কিন্তু এখনও আমরা প্রবেশপত্র পাইনি। আমার বাবা নেই, আমি দোকানে কাজ করে পড়াশোনা চালিয়ে যাচ্ছি। এত কষ্ট করে পড়াশোনা করার পরেও এখন পরীক্ষা দিতে পারছি না। আমার কাছ থেকে ফর্ম পূরণের জন্য ৪ হাজার টাকা নিয়েছে সাবু। রুহিয়া ডিগ্রী কলেজের ল্যাব সহকারী মো. সাবু বলেন, আমি এ বিষয়ে কিছু জানি না। কেন ৪২ জন শিক্ষার্থীর প্রবেশপত্র আসেনি এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো উত্তর দেননি। রুহিয়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. মুজিবুর রহমান বলেন, আমাদের পরীক্ষা নিয়ন্ত্রণ কমিটি রয়েছে তারা যে কয়েকজনের নাম দিয়েছে সেগুলোই আমরা ফরম পূরণ করেছি। বাকি বিষয় পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি বলতে পারবে। ঠাকুরগাঁও সদর উপজেলা।

নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. বেলায়েত হোসেন বলেন, এ বিষয়ে কলেজ অধ্যক্ষের সঙ্গে আমি কথা বলেছি। যেভাবেই হোক ছাত্রছাত্রীরা যেন পরীক্ষায় অংশগ্রহণ করতে পারে সে চেষ্টা করছি। এ ছাড়া যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কলেজ কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি