1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নকলায় ইউএনওর সাজানো মামলা থেকে সাংবাদিক রানা বেকসুর খালাস - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে ভোররাতে বসতঘরে ডাকাতি,  নগদ টাকা ও স্বর্ণ লুট নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি

নকলায় ইউএনওর সাজানো মামলা থেকে সাংবাদিক রানা বেকসুর খালাস

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ জুন, ২০২৪
  • ৪১২ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি

শেরপুরের নকলার ইউএনও’র সাজানো ভ্রাম্যমান আদালতের মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত। সোমবার শেরপুর অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জেবুন নাহারের আদালতে দুপুরে এ রায় দেন। উল্লেখ্য, উপজেলা ডিজিটাল সেন্টার (ইউডিসি) প্রকল্প ও জাইকা প্রকল্পের টাকা হরিলুটের বিষয়ে তথ্য অধিকার ফরমে আবেদন করার দায়ে দেশ রূপান্তর পত্রিকার সাংবাদিক শফিউজ্জামান রানাকে ভ্রাম্যমান আদালত বসিয়ে ৭ মাসের কারাদন্ড দেয় ইউএনও সাদিয়া উম্মুল বানিন।
রানা ৭ দিন কারাভোগের পর তদন্তে নামে তথ্য কমিশন। তথ্য কমিশনের তদন্তে দোষী সাবস্ত হয় ইউএনও। তথ্য কমিশন ইউএনও সাদিয়ার বিরুদ্ধে বিভাগীয় শাস্তির সুপারিশ করে জনপ্রশাসন মন্ত্রণালয়কে। প্রায় ৩ মাস পার হলেও জনপ্রশাসন মন্ত্রণালয় ইউএনও সাদিয়ার বিরুদ্ধে কোন দৃষ্টান্ত মূলক ব্যবস্থা না নেওয়ায় বহাল তরবিয়াতে দাপিয়ে বেড়াচ্ছেন ইউএনও।
এদিকে ৭ দিন কারাভোগের পর আপিল আবেদনের প্রেক্ষিতে জামিনে মুক্তির পর তারিখের পর তারিখ আদালতে দৌড়াদৌড়ির পর ২৪ জুন সোমবার বেলা ১২.৫০ মিনিটের দিকে রায় ঘোষনা করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জেবুন নাহার।
রায়ে জেবুন নাহার বলেন, ভোগকৃত সাজাই চুড়ান্ত! ১৮৮ ধারায় সাংবাদিক শফিউজ্জামান রানার বিরুদ্ধে যে অভিযোগ দায়ের করা হয়েছিল তা থেকে বেকুসুল খালাস দেওয়া হলো এবং ৫০৯ ধারা মোতাবেক যে অভিযোগ দায়ের করা হয়েছিল সেই ধারায় যতদিন সাজা ভোগ করা হয়েছে তা থেকে অব্যাহতি দিয়ে মামলা নিষ্পত্তি করা হইলো।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net