1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে মুরগি চুরির অভিযোগে নির্যাতন, যুবকের আত্মহত্যা - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন 

ঠাকুরগাঁওয়ে মুরগি চুরির অভিযোগে নির্যাতন, যুবকের আত্মহত্যা

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩১ জুলাই, ২০২৪
  • ২৩২ বার

মোঃ মজিবর রহমান শেখ,
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি

ঠাকুরগাঁও সদর উপজেলার গৌরিপুর গ্রামে মুরগি চুরির অভিযোগে ইসলাম নামে এক যুবককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করা হয়েছে। পরে এ ঘটনার জেরে বিষপানে ওই যুবক আত্মহত্যা করেছে। নিহত ইসলাম (১৭) ঠাকুরগাঁও সদর উপজেলার গৌরিপুর গ্রামের আবু তাহেরের ছেলে। এ ঘটনায় ইউনিয়ন পরিষদের সদস্যসহ ৪ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেছে নিহতের পরিবার। মামলার আসামিরা হলো- ঠাকুরগাঁও সদর উপজেলার গৌরিপুর গ্রামের এজাহারুল ইসলাম (৪৫), মো. মনজুর (৪৮), তার স্ত্রী হাওয়া (৪৫) ও ইউপি সদস্য জীতেন চন্দ্র রায় (৪৫)।
অভিযোগে জানা যায়, ইসলাম ট্রাকের হেলপারির কাজ করতো। সে প্রতিদিনের মতো গত ১৬ জুলাই কাজ শেষে বাড়িতে এসে খাওয়া করে রাতে ঘুমিয়ে পড়ে। পরদিন ১৭ জুলাই সকাল ৮টার দিকে ঘুম থেকে তুলে নিয়ে যায় প্রতিবেশি মনজুর, এজাহারুল ইসলাম, মনজুরের স্ত্রী হাওয়া। মুরগি চুরির অভিযোগে ডেকে নিয়ে বাড়ির পাশে বরই গাছের সঙ্গে বেঁধে পাশবিক নির্যাতন চালায়। একপর্যায় স্থানীয় ইউপি সদস্যকে ফোনে ডেকে নেয়। ইউপি সদস্য এসে আবারও তার উপর নির্যাতন চালায়। সে এক সময় আসামিদের বলে, ‘আমাকে বিনা দোষে, বিনা অপরাধে আমাকে অপমান অপদস্থ করা হয়েছে, আমি বিষ খেয়ে মরে যাবো।’
নিহতের বাবা মামলার বাদি আবু তাহের বলেন, ‘আমার ছেলে মারা যাওয়ার আগে হাসপাতালে এক পুলিশ সদস্যকে জবানবন্দি দিয়েছে। আমার মৃত্যুর জন্য আসামিরা দায়ী। আমার ছেলে হত্যার বিচার চাই।’
ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ ওয়াহিদ বলেন, ‘মামলার আসামি ইউপি সদস্য জীতেন চন্দ্র রায়, মনজু, এজাহারুল ইসলাম ও মনজুরের স্ত্রী হাওয়া ঘটনার পর থেকে পলাতক। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net