1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মুছাপুর রেগুলেটর নির্মাণে ৭৫১ কোটি টাকার প্রকল্প অনুমোদন: কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিল সরকার তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতে ওসমানগঞ্জে ফুটবল বিতরণ নিষিদ্ধ ছাত্রলীগের হাটহাজারী উপজেলা সাধারণ সম্পাদক হাসান গ্রেফতার প্রধানমন্ত্রী পদে এক ব্যক্তির সর্বোচ্চ ২ মেয়াদের পক্ষে সরকার, বিরোধী দলকে আলোচনার আহ্বান মাগুরায় নাশকতা মামলায় নিষিদ্ধ  সাবেক ছাত্রলীগ নেতা! সাগর হোসেন আটক মাগুরায় শ্রীপুর প্রেস ক্লাবের বহুতল ভবনের ছাদ ঢালাই কাজের উদ্বোধন বান্দরবানে এনসিপি নেতা মিজানুর রহমান আখন্দের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা মাগুরার শ্রীপুরে শিক্ষকের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত  এলজিআরডি মন্ত্রীর সাথে সাইবার ইউজার দলের নেতৃবৃন্দের সাক্ষাৎ 

মাগুরায় নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৯ জুলাই, ২০২৪
  • ৩২৭ বার

মোঃ সাইফুল্লাহ

মাগুরায় নানা আয়োজনে স্বেচ্ছাসেবক লীগের ২৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।  শ্রীপুরে উপজেলা স্বেচ্ছাসেবক লীগ প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গতকাল সন্ধ্যায় কেক কেটে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের দলীয় কার্যালয়ে  প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে। এছাড়া প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন ঘোষণা করা হয়।

 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ কবির হোসেন মোল্লার সভাপতিত্বে এ সময় অন্যান্যদের মধ্যে  উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারন সম্পাদক মোঃ আলিনুর রহমান মোল্লা, সহ-সভাপতি মোঃ ফারুক হোসেন, মোঃ শফিকুজ্জামান রিপন, সাংগঠনিক সম্পাদক মোঃ শাওন বিশ্বাস, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ ফারুক হোসেন, দপ্তর সম্পাদক মোঃ শফিউল্লাহ কর্ণেল, শ্রীপুর সদর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ রাজিব মোল্লা, দ্বারিয়াপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্য মোঃ হামিদুল ইসলামসহ উপজেলা ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা।

 

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ. আলিনূর মোল্লা বলেন, স্বেচ্ছাসেবক লীগের ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটা ও মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্যোগ নেওয়া হয়েছে। সেই সাথে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ আওয়ামী লীগের প্রয়াত নেতাকর্মীদের আত্মার মাগফিরাত কামনার জন্য বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হবে।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net