1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
ঠাকুরগাঁওয়ে বস্তা পদ্ধতিতে ভাসমান লাউ চাষ, ফলনও ভালো - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন

ঠাকুরগাঁওয়ে বস্তা পদ্ধতিতে ভাসমান লাউ চাষ, ফলনও ভালো

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ আগস্ট, ২০২৪
  • ২০৮ বার

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

জলাবদ্ধ পতিত জমিতে বস্তা পদ্ধতিতে ভাসমান সবজি চাষ হচ্ছে ঠাকুরগাঁও সদর উপজেলায় । এ সময় লাউ সহ বিভিন্ন সবজির চাহিদাও বেশ। বস্তা পদ্ধতি ভাসমান এই চাষে অর্থনৈতিক সম্ভাবনার দ্বার উন্মোচন হওয়ায় আশা করছেন স্থানীয়রা। জলাবদ্ধতায় পরিত্যক্ত ২০ শতাংশ জমিতে বস্তা পদ্ধতিতে ভাসমান লাউ চাষ করেছেন ঠাকুরগাঁও সদর উপজেলার রাজাগাঁও ইউনিয়নের উত্তর বঠিনা গ্রামের কৃষক রুবেল ইসলাম। পানির ওপরে এখন বাঁশের মাচায় ঝুলছে শত শত লাউ। কীটনাশক ও রাসায়নিক সার ছাড়াই শুধু জৈব সার ব্যবহার করে সবজি উৎপাদন করছেন তিনি। অন্য জমির তুলনায় বিষমুক্ত এই সবজির ফলনও হয়েছে দ্বিগুণ। ভাসমান সবজির সাথে মাছও চাষ করছেন। সমন্বিত চাষে কম খরচে বেশি লাভ হওয়ার আশায় খুশি এ কৃষক পরিবার।
পরিচর্যা ছাড়া তেমন পরিশ্রম নেই ভাসমান সবজি চাষে। ২০ শতাংশ জমিতে ১০ হাজার টাকা খরচ হলেও প্রায় ৩০-৩৫ হাজার টাকা আয়ের আশা ঐ কৃষকের। পরিত্যক্ত ডোবা, জলাশয় বা অনাবাদী জমিতে ভাসমান বস্তা পদ্ধতিতে সবজি চাষ কৃষকদের উদ্বুদ্ধ করছে বলে জানিয়েছেন, ঠাকুরগাঁও সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায়। ঠাকুরগাঁও সদর উপজলো কৃষি কর্মকর্তা কৃষ্ণ রায় বলেন, আগে দেশের দক্ষিণ অঞ্চলে ভাসমান সবজি চাষ হত, ঠাকুরগাঁও জেলায় বস্তা পদ্ধতিতে ভাসমান সবজি চাষ নিঃসন্দেহে একটি ভালো উদ্যোগ। তিনি আরও বলেন, এই প্রথম ঠাকুরগাঁও সদর উপজেলায় এ ধরনের সবজি হিসেবে লাউ চাষ করেছে রুবেল নামক একজন কৃষক, কৃষি বিভাগ সর্বদা সঠিক পরামর্শ দিবে রুবেলকে, যাতে আরও অনেক কৃষক জলাশয় বা পানির উপরে ভাসমান পদ্ধতিতে সবজি চাষে আগ্রহ হয়।

মোঃ মজিবর রহমান শেখ
ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
০১৭১৭৫৯০৪৪৪

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net