1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীগঞ্জে আওয়ামী লীগের ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে ১০ বছর পর জামায়াত নেতার মামলা  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

নবীগঞ্জে আওয়ামী লীগের ২৬ জন নেতাকর্মীর বিরুদ্ধে ১০ বছর পর জামায়াত নেতার মামলা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮৯ বার

স্টাফ রিপোটার, নবীগঞ্জ(হবিগঞ্জ)

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে আমৃত্যু কারাদণ্ড দেয়া রায়ে প্রতিবাদে নবীগঞ্জ জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপূর্ন মিছিলে আওয়ামী লীগের নেতা কর্মীরা জামায়াত ইসলামী  উপর ওতর্কিত হামলা ও জামাত সমর্থিত দোকানপাঠ ভাঙচুর এবং লুটপাটের ঘটনার ১০ বছর পর নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামী করে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। গতকাল শনিবার (১৪ সেপ্টেম্বর) নবীগঞ্জ থানায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নবীগঞ্জ  সদর ইউনিয়নের সভাপতি আহত শাহ মো. আলাউদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ থানায় মামলা নং ১১ ।

মামলার আসামীরা হলেন- নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানা (৪৫), উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল জাহান চৌধুরী (৪৭), হবিগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী (৪৯), উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ইমদাদুর রহমান মুকুল (৫৩), নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ওহি দেওয়ান চৌধুরী (৪০),পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গৌতম রায়, (৪৮), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ওবায়দুল কাদের হেলাল (৪৮), পৌর আওয়ামী লীগ নেতা প্রমথ চক্রবর্তী বেনু (৫০), উমরপুর গ্রামের জগত সিং (৩৮), নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি মোজাহিদ আহমদ (৫৫), আদিত্যপুর গ্রামের অসীম শীল (৩০), উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান কাজল (৪৮), হলিমপুর গ্রামের মানিক দাশ (৩৫), গুমগুমিয়া গ্রামের নিরাপদ দাশ (৩৮), কুর্মি গ্রামের জয়নাল মিয়া (৫৫), পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক বাবলু আহমেদ (৩৩), তিমিরপুর গ্রামের বেলাল তালুকদার (৩২), নবীগঞ্জ উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দাল করিম (৪৭), আওয়ামী লীগ নেতা সন্তোষ দাশ (৪৯), কালাভরপুর গ্রামের খোকন মিয়া চৌধুরী (৪৬), গুমগুমিয়া গ্রামের দিপ্রজিত দাশ ঝনা (৪৫), গয়াহরি গ্রামের অনন্ত দাশ (৩৭), নবীগঞ্জ উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি দুলাল চৌধুরী (৪৩), সাবেক ছাত্রলীগ নেতা কুর্শি গ্রামের তুহিন চৌধুরী (৩৭), সাবেক ছাত্রলীগ নেতা পারভেজ চৌধুরী ফয়েজ (৩০), বড় শাখোয়া গ্রামের বিজয় দাশ (৪৩)। মামলায় অজ্ঞাতনামা আরো ৫০/৬০ জনকে আসামী করা হয়েছে। পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়- ২০১৪ সালের ১৭ সেপ্টেম্বর দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীকে আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইবুন্যালে দোষীসাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দেয়া হয়। উক্ত রায়ে প্রতিবাদে নবীগঞ্জে জামায়াতে ইসলামী ও তৌহিদী জনতার শান্তিপূর্ন মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শুরু হওয়ার পর আসামী আলমগীর চৌধুরী নেতৃত্বে আওয়ামীলীগের নেতাকর্মীরা পিস্তল, শর্টগানসহ দেশীয় দাঁড়ালো অস্ত্রশস্ত্রসহ মিছিলে হামলা চালায়। হামলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা শাহ মো. আলাউদ্দিন, সুবিন চৌধুরী, সাকিন আহমদ, নাজমুল ইসলাম, ডাঃ আবুল কালাম আজাদ, আব্দুল মুকিত পাঠান, সাইদুল হক চৌধুরীসহ অনেকেই গুরুতর আহত হন। এ সময় সাইদুল হক চৌধুরীর মালিকানাধীন রেনেসাঁ ফ্যাশন, রেনেসা অফসেট, স্বাদ এন্ড কোং ভাংচুর লুটপাট ও ২টি মোটরসাইকেল ভাংচুর ও অগ্নিসংযোগ করা হয়। হামলা, ভাংচুর লুটপাটের ঘটনার ১০ বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদর ইউনিয়নের সভাপতি শাহ মোঃ আলাউদ্দিন বাদী হয়ে নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়নের চেয়ারম্যান নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামী করে আওয়ামী লীগের ২৬ নেতাকর্মীর বিরুদ্ধে এজাহার দাখিল করেন। পরে নবীগঞ্জ থানায় মামলা নং ১১ রুজু করা হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে বলেন- এসআই মো. সুমন মিয়াকে মামলার তদন্ত করার দায়িত্ব দেয়া হয়েছে, জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net