1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নবীনগরে নানা আয়োজনে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৭:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় ১৮০ পিস ইয়াবা ও ৬৯ হাজার টাকা নিয়ে মাদক ব্যবসায়ী আটক  মাগুরায় শহরের বেবি প্লাজা মাকেটের ৬টি দোকানে শাটার ভেঙ্গে  চুরি রাষ্ট্রপতি পদে দলের প্রার্থী হিসেবে মির্জা ফখরুলকে বেছে নিলেন প্রধানমন্ত্রী নোয়াখালীকে সিটি কর্পোরেশন ঘোষণার দাবিতে প্রধানমন্ত্রীর বরাবরে নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের স্মারকলিপি জাতীয় পরিচয়পত্রে জন্ম তারিখ, নাম সংশোধন সহজ করলো ইসি মহম্মদপুরে সন্ত্রাস-চাঁদাবাজির বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল ও সমাবেশ সাতকানিয়া-লোহাগাড়া টিভি সাংবাদিক ফোরাম গঠিত কৃত্রিম বুদ্ধিমত্তা ও রূপান্তরের যুগে তরুণরাই সভ্যতার মূল শক্তি: তথ্যমন্ত্রী লাকসামে সম্পত্তির জের ধরে  গ্রাম্য সালিশির সিদ্ধান্তে মাইকে চার পরিবারকে সমাজচ্যুত করার ঘোষণা  কুমিল্লাকে কোনভাবেই মাদকের নিরাপদ পথ ও আশ্রয় হতে দেয়া হবে না:  গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী

নবীনগরে নানা আয়োজনে জশনে জুলুসে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩২১ বার

ইব্রাহীম খলিল:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য জশনে জুলুস র‌্যালি, আলোচনা সভা, দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৬ সেপ্টেম্বর) সকালে আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত, নবীনগর উপজেলা শাখার আয়োজনে নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।

নবীনগর সরকারি পাইলট স্কুল গেইট থেকে জশনে জুলুসের বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।
এসময় নানা রঙ-বেরঙের ব্যানার, ফেস্টুন ও কলেমা খচিত পতাকা নিয়ে ‘নারায়ে তাকবির- আল্লাহু আকবার, নারায়ে রিসালাত-ইয়া রাসুলাল্লাহ’ ধ্বনিতে স্লোগানে মুখরিত হয়ে উঠে পুরো শহর। র‌্যালিটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফিরে আসে। র‌্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার ব‍্যক্তিবর্গসহ ধর্মপ্রাণ মুসল্লিরা অংশ নেন।

আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত, নবীনগর উপজেলা শাখার সভাপতি মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা আবদুল মতিন এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য তকদীর হোসেন মোঃ জসীম ও বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম -সম্পাদক কে এম মামুনুর রশিদ, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক আহমেদ ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মেহেদী হাসান, নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মুছা, বিভিন্ন মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষকবৃন্দসহ আরো অনেকে।

আহলে সুন্নাত ওয়াল জামাআ’ত, নবীনগর উপজেলা শাখার সভাপতি মুফতি মোঃ এনামুল হক কুতুবী এ অনুষ্ঠানকে সফল করায় উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net