1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
বিএনপির রাজনীতির শক্তি জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
সরকারের নির্ধারিত মূল্যের চেয়ে অধিক মূল্যের সার বিক্রি করায় ডিলারকে ২০ হাজার টাকা জরিমানা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-কে ১০টি নতুন বাস উপহার দিচ্ছে জসিম উদ্দিন ফাউন্ডেশন নোয়াখালীর বসুরহাট পৌরসভা ছাত্রদলের নবগঠিত  কমিটি নিয়ে অভিযোগ,পুনর্গঠনের দাবি দাবিতে মিছিল  মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর হাইকোর্টের রায়ে নুসরাতের মায়ের সন্তোষ, পরিবারের নিরাপত্তা দাবি ফেনী পরশুরামে মাদক দিয়ে রাকিব নামে এক যুবকে পাসানোর চেষ্টা ভারতের হাসপাতালে আগুন, প্রাণ গেল ৩ নবজাতকের মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম ইমরান খানের চিকিৎসার দাবিতে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গাভাস্কার-কপিলদের চিঠি নোয়াখালীর সেনবাগে গরুর ঘাস কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু 

বিএনপির রাজনীতির শক্তি জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪১৭ বার

খাগড়াছড়ি প্রতিনিধি

বিএনপির আগামীর রাজনীতি হবে বাংলাদেশের মানুষ ও তারুণ্যের আশা, আকাঙ্ক্ষা ও প্রত্যাশাকে প্রাধান্য দিয়ে। দেশের মানুষের সমস্যাকে চিহ্নিত করে বিএনপি জনগণকে সাথে নিয়ে তা সমাধানে রাজনীতি করেছে এবং আগামীতেও করবে। বিএনপির রাজনীতির শক্তি জনগণ বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। শনিবার বিকেলে  দীঘিনালার মেরুন উচ্চ বিদ্যালয় মাঠে  ও খাগড়াছড়ি সদরের মুক্ত  মঞ্চ পৃথক পৃথক ভাবে  কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণে এসে তিনি এসব কথা বলেন।

তিনি আরোও বলেন চাঁদাবাজ দখলবাজ  সন্ত্রাসী আমাদের দলে কোনো ঠাই হবে না। আমরা ইতিমধ্যে যারা অপকর্ম করেছে এদেরকে দল থেকে অপসারণ করেছি। সুতরাং আপনারা মাথায় রেখে কাজ করবেন। কেউ যাতে আমাদেরকে প্রশ্নবিদ্য না করে। তারেক রহমানের আদর্শ কে ধারণ করে দলের জন্য কাজ করতে হবে। তারেক জিয়া ও বেগম খালেদা জিয়ারনির্দেশে আমরা বন্যায়  ক্ষতিগ্রস্ত মানুষের পাশে এসে দাঁড়িয়েছি। ত্রাণ বিতরণ অব্যাহত রেখেছি।

ত্রাণ বিতরণ ও সম্পপ্রীতি সমাবেশ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস.এম. জিলানীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়া, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, বিএনপি খাগড়াছড়ির বিএনপির প্রধান উপদেষ্টা জাকিয়া জান্নাত বীথি, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমএন আবছার, সহ-সভাপতি প্রবীণ চন্দ্র চাকমা, যুগ্ম সম্পাদক এডভোকেট মালেক মিন্টু, অনিমেষ চাকমা মিন্টু, সহ দপ্তর  সম্পাদক ইশতিয়াক আহমেদ নিপু সহ জেলার নয় উপজেলার নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্য শেষে খাগড়াছড়ি জেলা সদর ও দীঘিনালা উপজেলার মেরু ইউনিয়ন পৃথক পৃথক ভাবে মোট ২৫০০ বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারদের মাঝে ত্রাণ সামগ্রী সামগ্রী বিতরণ করেন।
———-///———-
আলমগীর হোসেন
খাগড়াছড়ি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net