1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় কলেজ অধ্যক্ষ এবং সভাপতির পদত্যাদের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন  - দৈনিক শ্যামল বাংলা
শনিবার, ০৪ জুলাই ২০২৬, ০৭:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
রামগড়ে ত্রাণ মন্ত্রণালয়ের বরাদ্দে অনিয়মের অভিযোগ, পিআইও’র অস্বীকার জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের মূল্যায়ন ও পুনর্বাসন সরকারের পবিত্র দায়িত্ব : প্রধানমন্ত্রী সরকারি জায়গা দখলকে কেন্দ্র করে যুবলীগ নেতা আটক, গ্রামবাসীর বিক্ষোভে ছাড়ল পুলিশ কুমিল্লায় ঘুমন্ত নারীকে বিএনপি কর্মীর ধর্ষণ, সিসিটিভি ফুটেজ ভাইরাল আর আর ল’একাডেমির কৃতিশিক্ষার্থীরদের সংবর্ধনা প্রদান বৌদ্ধ সমিতির অভিষেক অনুষ্ঠানে এমপি কাজল হিংসা ও বিদ্বেষমুক্ত সমাজ গঠনে বৌদ্ধ ধর্ম সবসময় শান্তির শিক্ষা দেয় পাবনার ভাঙ্গুড়ায় জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে হামলার আহত স্বামী, স্ত্রী তৃণমূলে খেলাধুলার প্রসারে তারেক রহমানের উদ্যোগ প্রশংসনীয়: শহিদুজ্জামান কাকন রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর : তথ্যমন্ত্রী খুটাখালীতে এলজিইডির সড়ক নিয়ে বনবিভাগের নাটকীয়তার বিরুদ্ধে মানববন্ধন 

মাগুরায় কলেজ অধ্যক্ষ এবং সভাপতির পদত্যাদের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৩০ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৮০ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুরে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন টিকাদার ও এডহক কমিটির নবনির্বাচিত সভাপতি মাহাফুজুর রহমান খানের পদত্যাগের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী ও এলাকার সর্বস্তরের জনগণ। রবিবার দুপুরে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের সামনে এ প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এ সময় উপস্থিত ছিলেন কাদিরপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবু জাফর মণ্ডল, সাধারণ সম্পাদক মফিজুল হক বাবলা, সাংগঠনিক সম্পাদক শিহাবউদ্দিন লাইফ, কাদিরপাড়া ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও ইউপি সদস্য মিজানুর রহমান, বিএনপি নেতা তিতাস আহম্মেদ কেবু, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য শাহরিয়ার হোসেন সাদ্দামসহ অন্যরা।

 

এ সময় বক্তারা বলেন, এলাকাবাসীর সাথে আলোচনা না করে কমিটি গঠন করা হয়েছে। দ্রুত আমরা এ কমিটি বাতিল চাই। এবং সেই সাথে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ও নবনির্বাচিত সভাপতির পদত্যাগ দাবি করেন।


এ বিষয়ে জানতে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনোরঞ্জন টিকাদারের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করেও কোন বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এ বিষয়ে গঙ্গা-কপোতাক্ষ আইডিয়াল ডিগ্রী কলেজের সভাপতি মাহফুজুর রহমান খান মুঠোফোনে বলেন, আমি ওই

কলেজের প্রতিষ্ঠাতা। নিয়মতান্ত্রিকভাবে জাতীয় বিদ্যালয় কর্তৃক কমিটির অনুমোদন হয়েছে। তারা যে অভিযোগ করেছে এটা ঠিক না। তাছাড়া বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালন করলেও মূলত তারা কথিত  বি এন পি’র নেতা কর্মী।

 

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

তাং ২৮/৯/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net