1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত  - দৈনিক শ্যামল বাংলা
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ১১:৩৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধান উপদেষ্টার সঙ্গে বিকেলে তারেক রহমানের সাক্ষাৎ নবীনগর উপজেলায় শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক হলেন পার্থ চক্রবর্তী নবীনগরে টানা তৃতীয়বারের মতো শ্রেষ্ঠ স্কাউট শাহরিয়ার শুদ্ধ হাসিনা-কামালের সাজা বাড়াতে করা আপিল চেম্বার আদালতের কার্যতালিকায় ইরান ইস্যুতে বৃহস্পতিবার বৈঠকে বসছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ নবীনগরে সরিষা উৎপাদনে নতুন দিগন্ত: বারি সরিষা–২০ চন্দনাইশে দুই শত বছরের প্রাচীন শুক্লাম্বর দীঘির মেলায় পুণ্যার্থীদের ঢল নির্বাচনে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা “দুষ্টচক্র যাতে সহিষ্ণুতা ও সম্প্রীতি নষ্ট করতে না পারে এ জন্য আমাদের সজাগ হতে হবে ফাদার্স এইড জুনিয়র ইসলামিক স্কলারস ট্যালেন্ট সার্চ ২০২৫ চুড়ান্ত পর্বের ফল প্রকাশ

মাগুরায় জামায়াতে ইসলামীর উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৭৪ বার

মোঃ সাইফুল্লাহ ;

মাগুরা শ্রীপুরের আমতৈল বাজার জামে মসজিদ প্রাঙ্গনে বুধবার বিকেলে সব্দালপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

ইউনিয়ন সভাপতি মাওলানা নুর ইসলামের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরাা অন্যতম সদস্য সাবেক ছাত্র নেতা অধ্যাপক এম বি বাকের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চু।

আমতৈল বাজার জামে মসজিদের ইমাম মাওলানা আকিদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন শ্রীপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক ফখরুদ্দিন মিজান, নায়েবে আমীর কাজী আব্দুল আওয়াল সবুর, সেক্রেটারী মোল্লা মিজানুর রহমান, সহকারী সেক্রেটারী মাওলানা আব্দুল গাফফার, মাওলানা অলিউর রহমান, সব্দালপুর ইউনিয়ন জামায়াতে সাবেক সভাপতি  গোলাম নবী ও সাবেক নেতা ইন্জিনিয়ার রফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যদের উপস্থিত ছিলেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, শ্রীপুর সদর ইউনিয়ন আমীর মাওলানা ইনছান আলী,শ্রীকোল ইউনিয়ন আমীর মোঃ হাসিবুর রহমান রিপন, কাদিরপাড়া ইউনিয়ন আমীর মোঃ নাসিমুল ইসলাম, বিশিষ্ট শ্রমিক নেতাসহ আরো অনেকে।

সমাবেশে জামায়াতে ইসলামী ও এর অঙ্গ সংগঠনের বিভিন্ন স্তরের কয়েকশত নেতাকর্মী উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ,

মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net