1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

চৌদ্দগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঔষধ বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৪২ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বন্যাকবলিত মানুষের কল্যাণে ও স্বাস্থ্য সেবা নিশ্চিতে ফ্রি মেডিকেল স্বাস্থ্য ক্যাম্প ও ঔষধ বিতরণ করা হয়েছে।

ঢাকা মহাখালী সোসাইটি ফর অ্যাসিস্ট্যান্স টু হিয়ারিং ইম্পেয়াট চিল্ড্রেন (সাহিক) এর উদ্যোগে স্বাস্থ্য ক্যাম্প ও বিনামূল্যে ঔষধ বিতরণ কাজের উদ্বোধন করেন বিশিষ্ট রাজনীতিবিদ কাজী মো: নাসিমুল হক।

বুধবার (১৮ আগস্ট) সকালে চৌদ্দগ্রাম পৌরসভাধিন শ্রীপুর কাজী বাড়িতে সকাল থেকে দুপুর পর্যন্ত আয়োজিত এ স্বাস্থ্য ক্যাম্পে অন্তত নয় শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা ও তাদের মাঝে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করা হয়েছে। দিনব্যাপি এ আয়োজনের সার্বিক তত্বাবধানে ছিলেন পাঁচজন বিশেষজ্ঞ চিকিৎসক ও বিশিষ্ট রাজনীতিবিদ কাজী মো: নাসিমুল হক।

চিকিৎসা নিতে আসা শ্রীপুর গ্রামের আছিয়া বেগম (৬৫) বলেন, বন্যার পানিতে হাঁটাহাঁটি করার কারণে শরীরে এলার্জি জাতীয় রোগ দেখা দিয়েছে। সবসময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়া সম্ভব হয় না। তাই কাজী বাড়িতে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ পেয়ে অনেক স্বাচ্ছন্দবোধ করছি।

পৌরসভার কমলপুর গ্রাম থেকে চিকিৎসা সেবা নিতে আসা আনিসুল হক (৮৭) বলেন, ছেলে অটো চালিয়ে সংসার চালায়। সবসময় চিকিৎসা নিতে পারিনা। কখনো চিকিৎসা নিতে পারলেও টাকার অভাবে ঠিকভাবে ঔষধ কিনতে পারি না। আজকে এখানে ফ্রি মেডিকেল ক্যাম্পে ডাক্তার দেখিয়ে ও ঔষধ পেয়ে অনেক ভালো হয়েছে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net