1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সিরাজদিখানে বিএনপি নেতার বিরুদ্ধে পরিবহন দখল চেষ্টার অভিযোগ  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

সিরাজদিখানে বিএনপি নেতার বিরুদ্ধে পরিবহন দখল চেষ্টার অভিযোগ 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৪০৯ বার

 সিরাজদিখান মুন্সীগঞ্জ সংবাদদাতাঃ

মুন্সীগঞ্জ জেলা বিএনপির আহবায়ক সদস্য দেলোয়ার হোসেন ভুইয়া (৬৫) গং এর বিরুদ্ধে ঢাকা-বেতকা পরিবহন দখল চেষ্টার অভিযোগ উঠছে। শনিবার বিকেলে ঢাকা-বেতকা পরিবহন মালিকরা সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেন।


অভিযোগ সূত্রে জানাযায়, জেলা বিএনপি নেতা দেলোয়ার হোসেন ভুইয়া (৬৫), সিরাজদিখান উপজেলা যুবদল সদস্য আলী জিন্নাহ তুহিন (৩০),  সাবেক প্রচার সম্পাদক বাহাদুর ভুইয়া সুমন (৩২), সিরাজদিখান উপজেল শ্রমিক দল সভাপতি  নজরুল ইসলাম (৪০), কেয়াইন ইউনিয়ন শ্রমিক দল সভাপতি নবু হোসেন (৩৫), সাধারণ সম্পাদক রবিন (৩৫), বিএনপি নেতা তালেব (৫০)সহ ২৫/৩০জন মিলে সকাল ১০টার দিকে সিরাজদিখান উপজেলার মালখানগর চৌরাস্তায় ঢাকা-বেতকা পরিবহনের বাস থামামিয়ে বাসের উপরে থাকা ঢাকা বেতকা পরিবহনের নামের উপর তাদের শঙ্খচিল নামের ব্যানার লাগিয়ে দেয়। এসময় বাসের ড্রাইভার ও হেলপাররা নিষেধ করলে তাদের বিভিন্ন ধরনের ভয়ভীতি সহ হুমকি প্রদান করে।

বাস মালিক সঙ্কর ভাওয়াল বলেন, আজ সকালে আমার গাড়িটি বেতকা থেকে ছেড়ে ঢাকা যাচ্ছিল। গাড়িটি সিরাজদিখান উপজেলার মালখানগর এলাকায় আশা মাত্রই বিএনপি নেতা দেলোয়ার ভূইয়ার লোকজন এসে গাড়ি থামিয়ে জোরপূর্বক  তাদের ব্যানার লাগিয়ে দিয়ে গেছে।

বাস মালিক আকবর মজুমদার, রবি, মানিক শেখ, শুদেব ভাওয়াল, খোরসেদ আলম, মনির হোসেন, রনি শেখ, আলম শেখ বলেন, ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর থেকে আমাদের বাস গুলো ঢাকা-বতকা সড়কে চলাচল করে আসছিল। আজ সকালে বিএনপি নেতা দেলোয়ার ও তার লোকজন মিলে আমাদের গাড়ির উপর শঙ্খচিল স্টিকার লাগিয়ে তাদের দখলে নেওয়ার চেষ্টা করে। আমরা সকল বাস মালিকরা মিলে আমাদের মালিক সমিতির সভাপতির মাধ্যমে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেছি।

ঢাকা-বেতকা পরিবহন মালিক সমিতির সভাপতি হাসান মাসুদ শিকদার বলেন, সকাল থেকেই বাস মালিকরা আমাকে ফোন দিয়ে জানায় সিরাজদিখান এলাকায় গাড়ি থামিয়ে আমাদের পরিবহনের উপর জোরপূর্বক শঙ্খচিল লেখা স্টিকার লাগিয়ে দেওয়া হচ্ছে। পরবর্তীতে আমি খবর নিয়ে জানতে পারি বিএনপি নেতা দেলওয়ার ও তার লোকজন মিলে আমাদের গাড়িগুলোর উপর স্টিকার লাগিয়ে দখলে নেওয়ার চেষ্টা করছে। পরে আমি সকল মালিকদের সাথে আলোচনা করে সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ করি।

এবিষয়ে জানতে অভিযুক্ত জেলা বিএনপি আহবায়ক সদস্য দেলোয়ার ভূইয়ার মুঠোফোনে একাধিক বার কল দেওয়া হলেও তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

মুন্সীগঞ্জ জেল বিএনপি সদস্য সচিব কামরুজ্জামান রতন বলেন, এই ধরনের অপকর্ম আমার দল ও আমি কখনোই বরদাস করবো না। ভুক্তভোগীরা তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে ডকুমেন্ট আমার কাছে পাঠালে। আমি দলকে জানিয়ে তাকে ২৪ ঘন্টার শোকজ লেটার দিব। অভিযোগ প্রমাণিত হলে তাকে দল থেকে বহিষ্কার করা হবে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার হাফিজুর রহমান বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net