1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
টাকা আমাকে দিবি, নইলে বাসা ছাড়বি,এক যুব-মহিলালীগ নেত্রীর হুমকি! - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৭ জুন ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু আজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত  প্রধানমন্ত্রীর সঙ্গে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ প্রতারণার মামলার আসামি নয়ন আদালত প্রাঙ্গণে বাদীকে হত্যার হুমকি সান মারিনোতে লাল-সবুজের উল্লাস, ইউরোপে প্রথম জয়ের স্বাদ হযরত শাহজালাল বিমানবন্দরে কার্গো শেডে আগুন শহীদ জিয়ার সার্কের নীতি ও বহুপক্ষীয় কূটনীতিই বর্তমান সরকারের প্রধান পথ: তথ্যমন্ত্রী ঈদগাঁওয়ে অবৈধ বালু উত্তোলন: দেড় লক্ষ টাকা জরিমানা জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কুমিল্লায় জামায়াতের বিক্ষোভ মিছিল ও সামাবেশ কোম্পানীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের মাসিক সভা জুন-২০২৬ অনুষ্ঠিত 

টাকা আমাকে দিবি, নইলে বাসা ছাড়বি,এক যুব-মহিলালীগ নেত্রীর হুমকি!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৬২ বার

ফজলে মমিন,শ্রীপুর(গাজীপুর)

অভিযুক্ত নারীর নাম মুন্নি এবং এ নামে’ই এলাকায় পরিচিত। তিনি যুব মহিলা লীগ রাজনীতির সাথে জড়িত বলে জানা গেছে।  ২০২২ সালে গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত আসনে মহিলা সদস্য পদপ্রার্থী ছিলেন।

গাজীপুরের শ্রীপুরের আমতলা মোড় সংলগ্ন জমি ক্রয় করে একতলা একটি বাড়ি নির্মাণ করছেন উপজেলার ডোয়াইবাড়ী গ্রামের আবু মৃধার ছেলে আমির উদ্দিন। ১৭ বছর যাবত বাড়িটি শান্তিপূর্ণ ভাবে ভোগদখল করে আসছে তিনি। ৮৩ নং শ্রীপুর মৌজাস্থিত আরএস ৮০ নং খতিয়ানের ৪৪৫৮ নং দাগে বাড়িটি। আমির উদ্দিন চাকুরীর সুবাদে ঢাকায় বসবাস করে।

এ সুযোগে মুন্নি নামের এক নারী এসে ৮ সেপ্টেম্বর বিকেলে বাড়ির কয়েকজন ভাড়াটিয়াকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। প্রতিদিন সকাল-বিকাল দু’বার এসে বলে যায়, এ মাস থেকে টাকা আমাকে দিবি নইলে বাসা ছাড়বি। বাসা ছেড়ে না গেলে মালামাল আগুন জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেয়। বাড়িটির দায়িত্বে থাকা রাহাত বলেন, বাড়িতে গিয়ে বিভিন্নভাবে হানা দিচ্ছে এবং ভাড়াটিয়াদের ভয়ভীতি দেখাচ্ছে। বাড়িটি অবৈধ ভাবে দখলের চেষ্টা করছে। ভাড়াটিয়াকে মারধরের হুমকি দিয়ে তাড়িয়ে দিতে চাচ্ছে। বাড়িতে ঢুকে ভাড়াটিয়াদের বলছে, ‘তোদেরকে বাড়ি ভাড়া কে দিয়েছে? কার সাহসে এই বাসায় আছিস, তোদের বাড়ি ভাড়া কে নেয়, এখন থেকে বাড়ি ভাড়া আমাকে না দিলে খবর আছে। এ বিষয়ে মুন্নির কাছে জানতে চাইলে তিনি বলেন, এখানে কোন ভাড়াটিয়া থাকতে পারবো না। এ ব্যাপারে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন বলেন, বিষয়টি আমার জানা নেই, অভিযোগ হলে এর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net