1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দৈনিক মুক্ত খবর ও শ্যামল বাংলায় নিউজ প্রকাশের পর ভুমি অফিসের এসিল্যান্ডসহ ৪ জনের বদলি - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ কোম্পানীগঞ্জে অর্ধ সহস্রাধিক রোগীদের ফ্রি চিকিৎসা সেবা অনুষ্ঠিত  মাগুরার শ্রীপুরে বজ্রপাতে শ্রমিক নিহত

দৈনিক মুক্ত খবর ও শ্যামল বাংলায় নিউজ প্রকাশের পর ভুমি অফিসের এসিল্যান্ডসহ ৪ জনের বদলি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৪
  • ২৭৫ বার

গোদাগাড়ী প্রতিনিধি :

গোদাগাড়ী ভুমি অফিসে ঘুসের সিন্ডিকেট ’ শিরোনামে দৈনিক মুক্ত খবর,শ্যামল বাংলা,গোদাগাড়ী নিউজ ২৪ ও জিখবর.কম সহ দেশের কয়েকটি অনলাইন পত্রিকায় সংবাদ প্রকাশের পরই রাজশাহী গোদাগাড়ী উপজেলা সহকারী ভুমি জাহিদ হাসানসহ ৪ জনকে বদলি করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) গোদাগাড়ী উপজেলা প্রশাসন (ইউএনও) ‘র মাধ্যমে বদলির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অফিস আদেশটি চাওয়া হলে গোদাগাড়ী উপজেলা প্রশাসন (ইউএনও) আবুল হায়াত বিষয়টি প্রসাশনিক বলে এড়িয়ে যান।

প্রায় দের বছর আগে গোদাগাড়ী সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগ দেন জাহিদ হাসান । তার বিরুদ্ধে নানা অনিয়ম ও ঘুষ বানিজ্যের অভিযোগ রয়েছে। জমা সহকারী সাজেদুল ইসলাম, কানুনগো মুক্তারুজ্জামান লিটন,সার্ভেয়ার নাজমুল হাসানের যোগসাজশে ভুমি অফিসকে ঘুষের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছিলেন তিনি।
গোদাগাড়ী ভূমি অফিসে মোটা অংকের ঘুষ বানিজ্যের অভিযোগ বহুদিনের। সরকারী বিধানের মতই এই অফিসে ঘুষের নীতি বহাল রাখা নির্ধারণ করা হয়েছিল। অফিসটিতে সরকার ১০০% ঘুষ মুক্ত ঘোষণা করলেও টাকা ছাড়া কোন কাজই করতেন না তারা।এসিল্যান্ডের রুমেও ঘুষের টাকা ভাগ বাটোয়ারার অভিযোগ রয়েছে। ঘুষের একটি অংশ অফিস টাইম শেষে এসিল্যান্ডের রুমে পৌছে দেওয়ার খবর পাওয়া গেছে। মহুরীরাও এদের বিরুদ্ধে মুখ খুলতে চাচ্ছিলেন না। তারা বলেছেন মুখ খুললে অফিসের লোক আমাদের কাজ করে দেবে না।

এই অফিসে টাকা ছাড়া টেবিল পরিবর্তন হয় না একটি কাগজও। খোঁজ নিয়ে জানা গেছে, বিনিময় দলিল, সরকারী কবিলত দলিল,বন্দোবস্ত দলিল, ওয়ারিশ সুত্রে খারিজ সহ বিভিন্ন খারিজের টাকা আদায়ের কথা। এই অফিসে কাগজ দেখে দেওয়ার কথা বলেও নেওয়া হয় ২ শো থেকে ৩ শো টাকা।

সরকারি কবিলত দলিলগুলো (বন্দোবস্ত দলিল) খারিজ হবেনা বললেও মহুরিদের যোগসাজসে তা খারিজ করে দেন জমা সহকারি মোঃ সাজিদুল ইসলাম। ২০-৩০ হাজার টাকার বিনিময়ে খারিজ করে দিচ্ছেন তিনি। কোন সাধারণ মানুষ নিজে খারিজের জন্য দলিল নিয়ে গেলে বিভিন্ন সমস্যা দেখিয়ে পাঠিয়ে দেয়া হয়। উপায় না দেখে এসব ব্যক্তি এসিল্যান্ডের নিকট আসেন। সেখানেও নিরাশ হতে হয় তাদের।পুন:রায় জমা সহকারী সাজেদুলের সাথে দরমাহাজা করে ১০-১৫ হাজার টাকায় কাজটি করে নেওয়া হয়। ওয়ারিশ সুত্রে খারিজেও লাগে ১০-১২ হাজার টাকা।এছাড়াও ৬৯-৭৮ সালের দলিলের খারিজ দিতে অপারগতা প্রকাশ করলেও গোপনে ১০-১৫ হাজার টাকায় সেটিও করে দেওয়া হয়।

গরিব, অসহায় মানুষ যখন খারিজের জন্য যায় তখন কেসটি ত্রুটিপূর্ণ দেখিয়ে খারিজ বাতিল করে দেওয়া হয়।

শর্ত হচ্ছে মহুরিদের মাধ্যমে চুক্তি করতে হবে।সাধারণ মানুষ আসলে তাদের পাত্তা দেয়া হয় না। দিনের পর দিন ঘুরানো হয়।

সাজিদুল কেস ফাইল করতেও দলিল প্রতি নির্ধারিত ১২শ টাকা নিয়ে থাকেন।খারিজ পাস করতে কানুনগো লিটনকে দিতে হয় আরও ৩ শ টাকা। এসব টাকা তারা গুনে গুনেই গ্রহণ করেন।

সরকারি সমিতিভুক্ত মালিক পুকুর লিজে যারা অংশ গ্রহণ করেন তাদের কাছে সিডিউল সিন্ডিকেটের মাধ্যমে পুকুর প্রতি নেওয়া হয় প্রায় ৫ হাজার টাকা। পুকুর সংক্রান্ত ঘুষ কানুনগো লিটন গ্রহণ করে থাকেন বলে জানায় একাধিক সূত্র।গোদাগাড়ীতে মোট পুকুরের পরিমাণ প্রায় ৩ হাজার টি। যার হিসেব মতে পুকুর লিজে দেড় কোটি টাকা হাতিয়ে নেন কানুনগো লিটন। সিন্ডিকেটের হোতারা কম রেটে সিডিউল ফেললেও গোপনে মোটা অংকের টাকার মাধ্যমে টেন্ডার দেয়া হয়। কানুনগো মুক্তারুজ্জামান লিটন এসব সিন্ডিকেটের অফিসিয়াল হোতা বলে জানা যায়।

এছাড়াও নামজারি, খারিজ বাতিলের মিসকেস সংক্রান্ত ভিপি, অবমুক্ত খারিজ খাজনার জন্য মিসকেস দায়ের করা হয়। সে সব মিসকেস সংক্রান্ত মামলা নিস্পত্তি করার জন্য পার্টির কাছে চুক্তি করে ২০-৩০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করে থাকেন। কাগজপত্র ঠিকমত দেখাশুনা না করেই উচ্চ আদালতে যাওয়ার জন্য বলে দেয়া হয়। খারিজ বাতিলের মিসকেস সংক্রান্তে বাদী/ বিবাদীর কাগজপত্র দেখে পক্ষে রায় দেয়ার কথা বলে এসিল্যান্ডের নামে নেওয়া হয় ১৫/২০ হাজার টাকা। যা গ্রহণ করতেন সার্ভেয়ার নাজমুল।দৈনিক মুক্ত খবরে নিউজ প্রকাশের পর ভুমি অফিসের এসিল্যান্ডসহ ৪ জনের বদলি

গোদাগাড়ী প্রতিনিধি :- ‘গোদাগাড়ী ভুমি অফিসে ঘুসের সিন্ডিকেট ’ শিরোনামে দৈনিক মুক্ত খবর পত্রিকায় সংবাদ প্রকাশের পরই রাজশাহী গোদাগাড়ী উপজেলা সহকারী ভুমি জাহিদ হাসানসহ ৪ জনকে বদলি করা হয়েছে।

বুধবার (১০ সেপ্টেম্বর) গোদাগাড়ী উপজেলা প্রশাসন (ইউএনও) ‘র মাধ্যমে বদলির বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। অফিস আদেশটি চাওয়া হলে গোদাগাড়ী উপজেলা প্রশাসন (ইউএনও) আবুল হায়াত বিষয়টি প্রসাশনিক বলে এড়িয়ে যান।

প্রায় দের বছর আগে গোদাগাড়ী সহকারী কমিশনার ভূমি হিসেবে যোগ দেন জাহিদ হাসান । তার বিরুদ্ধে নানা অনিয়ম ও ঘুষ বানিজ্যের অভিযোগ রয়েছে। জমা সহকারী সাজেদুল ইসলাম, কানুনগো মুক্তারুজ্জামান লিটন,সার্ভেয়ার নাজমুল হাসানের যোগসাজশে ভুমি অফিসকে ঘুষের স্বর্গরাজ্য হিসেবে গড়ে তুলেছিলেন তিনি।
গোদাগাড়ী ভূমি অফিসে মোটা অংকের ঘুষ বানিজ্যের অভিযোগ বহুদিনের। সরকারী বিধানের মতই এই অফিসে ঘুষের নীতি বহাল রাখা নির্ধারণ করা হয়েছিল। অফিসটিতে সরকার ১০০% ঘুষ মুক্ত ঘোষণা করলেও টাকা ছাড়া কোন কাজই করতেন না তারা।এসিল্যান্ডের রুমেও ঘুষের টাকা ভাগ বাটোয়ারার অভিযোগ রয়েছে। ঘুষের একটি অংশ অফিস টাইম শেষে এসিল্যান্ডের রুমে পৌছে দেওয়ার খবর পাওয়া গেছে। মহুরীরাও এদের বিরুদ্ধে মুখ খুলতে চাচ্ছিলেন না। তারা বলেছেন মুখ খুললে অফিসের লোক আমাদের কাজ করে দেবে না।

এই অফিসে টাকা ছাড়া টেবিল পরিবর্তন হয় না একটি কাগজও। খোঁজ নিয়ে জানা গেছে, বিনিময় দলিল, সরকারী কবিলত দলিল,বন্দোবস্ত দলিল, ওয়ারিশ সুত্রে খারিজ সহ বিভিন্ন খারিজের টাকা আদায়ের কথা। এই অফিসে কাগজ দেখে দেওয়ার কথা বলেও নেওয়া হয় ২ শো থেকে ৩ শো টাকা।

সরকারি কবিলত দলিলগুলো (বন্দোবস্ত দলিল) খারিজ হবেনা বললেও মহুরিদের যোগসাজসে তা খারিজ করে দেন জমা সহকারি মোঃ সাজিদুল ইসলাম। ২০-৩০ হাজার টাকার বিনিময়ে খারিজ করে দিচ্ছেন তিনি। কোন সাধারণ মানুষ নিজে খারিজের জন্য দলিল নিয়ে গেলে বিভিন্ন সমস্যা দেখিয়ে পাঠিয়ে দেয়া হয়। উপায় না দেখে এসব ব্যক্তি এসিল্যান্ডের নিকট আসেন। সেখানেও নিরাশ হতে হয় তাদের।পুন:রায় জমা সহকারী সাজেদুলের সাথে দরমাহাজা করে ১০-১৫ হাজার টাকায় কাজটি করে নেওয়া হয়। ওয়ারিশ সুত্রে খারিজেও লাগে ১০-১২ হাজার টাকা।এছাড়াও ৬৯-৭৮ সালের দলিলের খারিজ দিতে অপারগতা প্রকাশ করলেও গোপনে ১০-১৫ হাজার টাকায় সেটিও করে দেওয়া হয়।

গরিব, অসহায় মানুষ যখন খারিজের জন্য যায় তখন কেসটি ত্রুটিপূর্ণ দেখিয়ে খারিজ বাতিল করে দেওয়া হয়।

শর্ত হচ্ছে মহুরিদের মাধ্যমে চুক্তি করতে হবে।সাধারণ মানুষ আসলে তাদের পাত্তা দেয়া হয় না। দিনের পর দিন ঘুরানো হয়।

সাজিদুল কেস ফাইল করতেও দলিল প্রতি নির্ধারিত ১২শ টাকা নিয়ে থাকেন।খারিজ পাস করতে কানুনগো লিটনকে দিতে হয় আরও ৩ শ টাকা। এসব টাকা তারা গুনে গুনেই গ্রহণ করেন।

সরকারি সমিতিভুক্ত মালিক পুকুর লিজে যারা অংশ গ্রহণ করেন তাদের কাছে সিডিউল সিন্ডিকেটের মাধ্যমে পুকুর প্রতি নেওয়া হয় প্রায় ৫ হাজার টাকা। পুকুর সংক্রান্ত ঘুষ কানুনগো লিটন গ্রহণ করে থাকেন বলে জানায় একাধিক সূত্র।গোদাগাড়ীতে মোট পুকুরের পরিমাণ প্রায় ৩ হাজার টি। যার হিসেব মতে পুকুর লিজে দেড় কোটি টাকা হাতিয়ে নেন কানুনগো লিটন। সিন্ডিকেটের হোতারা কম রেটে সিডিউল ফেললেও গোপনে মোটা অংকের টাকার মাধ্যমে টেন্ডার দেয়া হয়। কানুনগো মুক্তারুজ্জামান লিটন এসব সিন্ডিকেটের অফিসিয়াল হোতা বলে জানা যায়।

এছাড়াও নামজারি, খারিজ বাতিলের মিসকেস সংক্রান্ত ভিপি, অবমুক্ত খারিজ খাজনার জন্য মিসকেস দায়ের করা হয়। সে সব মিসকেস সংক্রান্ত মামলা নিস্পত্তি করার জন্য পার্টির কাছে চুক্তি করে ২০-৩০ হাজার টাকা উৎকোচ গ্রহণ করে থাকেন। কাগজপত্র ঠিকমত দেখাশুনা না করেই উচ্চ আদালতে যাওয়ার জন্য বলে দেয়া হয়। খারিজ বাতিলের মিসকেস সংক্রান্তে বাদী/ বিবাদীর কাগজপত্র দেখে পক্ষে রায় দেয়ার কথা বলে এসিল্যান্ডের নামে নেওয়া হয় ১৫/২০ হাজার টাকা। যা গ্রহণ করতেন সার্ভেয়ার নাজমুল।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net