1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের মাঝে জামায়াতের আর্থিক উপহার প্রদান - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী কর্ণফুলীতে মিথ্যা অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন ইসলামাবাদ রেলওয়ে স্টেশনে ট্রেন যাত্রাবিরতির দাবি জানিয়েছেন এমপি কাজল

সাভারে বৈষম্য বিরোধী আন্দোলনে হতাহতদের মাঝে জামায়াতের আর্থিক উপহার প্রদান

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ৩৫৯ বার

সাভার (ঢাকা) প্রতিনিধি :

ঢাকা জেলা সাভার পৌরসভা জামায়াতে ইসলামীর উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদদের পরিবার ও আহতদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত।

বুধবার (২৫সেপ্টেম্বর) বিকেলে সাভার পৌরসভা এলাকার থানা রোডে অবস্থিত মামুন কমিউনিটি সেন্টারে জামায়াতে ইসলামী সাভার থানা আমির মো : আব্দুল কাদেরের সঞ্চালনায় ও পৌর আমির আজিজুর রহমানের সভাপতিত্বে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সকল বীর শহীদদের পরিবার ও আহতদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অধ্যক্ষ ইজ্জত উল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা জেলা উত্তরের আমির মাওলানা আফজাল হোসেন,মাওলানা আব্দুর রউফ নায়েবে আমীর ঢাকা জেলা উত্তর, মাওলানা শাহাদাত হোসেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও সেক্রেটারি ঢাকা জেলা উত্তর,হাসান মাহবুব মাস্টার
জেলা রাজনৈতিক সেক্রেটারি,তৌহিদ হোসেন অধ্যক্ষ সাভার মডেল কলেজ,লুৎফর রহমান জেলা সংস্কৃতিক সেক্রেটারি,আসাদুজ্জামান
জেলা প্রচার ও মিডিয়া সেক্রেটারি, এডভোকেট শহীদুল ইসলাম জেলা আইন ও মানবাধিকার সেক্রেটারি, ইসলামী ছাত্রশিবিরের ঢাকা জেলা উত্তরের সভাপতি আবু সুফিয়ান,ঢাকা জেলা উত্তর ছাত্র শিবিরের প্রকাশনা ও আইন বিষয়ক সম্পাদক মো: মনিরুল ইসলাম প্রমুখ।

এ সময় প্রধান অতিথি কোরআনের আলোকে ৪ দফা কর্মসূচির ঘোষণা করেন, যারা নামাজ ও যাকাত কায়েম করে, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে বাধা দেয় তাদেরকে আগামীতে সরকার গঠনের জন্য বাছাই করতে বলেন।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সমাজে আর কোনো স্বৈরাচারের যাতে আগমন না ঘটে সেদিকে সজাগ থাকার আহবান জানান। স্বাধীনতা অর্জন হয়েছে, ধরে রাখার দায়িত্ব আমাদের, তাই সবাইকে কুরআনের আলোকে সমাজ গঠনের জন্য কাজ করার আহবান জানিয়ে সমাজের সকল অন্যায়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবান জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে সাভারের সকল শহীদ পরিবারের সদস্য ও আহতরাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষজন।

এসময় বক্তারা বলেন, একদিকে ফ্যাসিবাদী হাসিনা আরেক দিকে বুক পেতে দেওয়া উত্তরবঙ্গের আবু সাইদের নেতৃত্বে প্রথম জীবন দানের মাধ্যমে গোটা বাংলাদেশে সরকার পতনের আন্দোলন জোরদার হয়। পরে সেই হাসিনাকে দেশ থেকে পালিয়ে যেতে হলো। ৫ আগষ্ট রক্তাক্ত বাংলাদেশের ওপর আজকে তারা এই রক্ত দিয়ে ঋণী করে রেখে গেল আমাদেরকে। সেই ঋণ আমাদের শোধ করতে হবে। এই শহীদরা সেই দিন স্বার্থক হবে যেদিন তাদের স্বপ্নের বাংলাদেশ আমরা গড়তে পারব।

তারা আরও বলেন, শেখ হাসিনা দেশের বাইরে থেকে দেশে অর্ন্তবর্তীকালেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে। প্রশাসনের রন্দ্রে রন্দ্রে ফ্যাসিবাদী আওয়ামী লীগের প্রেতাত্মারা ঘাপটি মেরে আছে। এসব পরিষ্কার করে দেশপ্রেমীদের নিয়োগ দিতে হবে। সারা দেশে ছত্র-জনতার আন্দোলনে যারা শহীদ হয়েছেন সে শহীদ পরিবারগুলোর সাথে জামায়াতে ইসলামী সার্বিকভাবে খোঁজ খবর রাখছে।

মতবিনিময় সভা শেষে সাভারে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে বীর শহীদদের পরিবার ও আহতদের হাতে আর্থিক উপহার তুলে দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী এবং বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

সরকারের উন্নয়ন কার্যক্রম তুলে ধরতে কুমিল্লায় নারী সমাবেশ কুমিল্লা প্রতিনিধি।। গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেছেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের আওতায় আগামী বছর আরও বিপুল সংখ্যক পরিবারকে ফ্যামিলি কার্ডের আওতায় আনা হবে। একই সঙ্গে কৃষক কার্ড প্রদান, কৃষি ঋণ মওকুফ, খাল খনন, বৃক্ষরোপণ এবং নারীদের জন্য পরিবহন সুবিধা নিশ্চিত করাসহ বিভিন্ন জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে সরকার কাজ করছে। রোববার (১৭ মে) কুমিল্লার বরুড়া উপজেলা পরিষদ মিলনায়তন আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, সরকার কৃষকদের সহায়তায় বাস্তবমুখী বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। কৃষিকে আরও লাভজনক ও টেকসই করতে কৃষি সহায়তা কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি গ্রামীণ অর্থনীতি শক্তিশালী করার লক্ষ্যে কাজ চলছে। বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে ঘোষিত মাদক, গুজব ও বাল্যবিবাহ প্রতিরোধ, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, বৃক্ষরোপণ, নারীদের জন্য গাড়ি এবং খাল খননসহ বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। বরুড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান রনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুল হাসান, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনা মমতাজ এবং শিক্ষক কহিনুর কবিতা। স্বাগত বক্তব্য দেন কুমিল্লা জেলা তথ্য অফিসের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ নূরুল হক। জেলা তথ্য অফিস, কুমিল্লা, গণযোগাযোগ অধিদপ্তর, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উদ্যোগে এবং উপজেলা প্রশাসন, বরুড়ার সহযোগিতায় এ নারী সমাবেশ অনুষ্ঠিত হয়

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net