ঢাকা   ০৬:৪৯:১২ এএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
নয়া দিগন্তের উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা বাংলাদেশ সুশীল ফোরামের ভরতখালী ইউপি চেয়ারম্যান ফারুক হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা তথ্য প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন চন্দনাইশ পৌরসভার খাঁনহাট-আবদুল বারীহাট সড়কের বেহাল দশা নোয়াখালীর কবিরহাট উপজেলায় দেশীয় প্রজাতির দুই শতাধিক পাখিসহ ২ শিকারী আটক  টানা ৪০ দিন জামায়াতে নামাজ আদায়: শিশু-কিশোরদের উৎসাহিত করতে ৩২টি বাইসাইকেল দিলেন পৌরসভার সম্ভাব্য মেয়র প্রার্থী হারুন অর রশিদ কালির বাজার ইউনিয়নে পথিকদের জন্য টিউবওয়েল স্থাপন করলেন জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ফয়েজ আহমেদ মুন্সি আনোয়ারায় ইয়াবা কারবারী টাউট ইব্রাহিম গ্রেপ্তার চন্দ্রগঞ্জে মাদ্রাসা ছাত্রকে বলা-ৎকা-রের অভিযোগ, শিক্ষক আটক স্বপ্নের গ্রাম নোয়াখালীর সোনাইমুড়ীতে বৃদ্ধকে দুর্বৃত্তের গুলি 

ঠাকুরগাঁওয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ৭ অক্টোবর, ২০২৪
  • ৩৫৪ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলায় পুকুরের পানিতে ডুবে ২ শিশু মারা গেছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন। ৬ অক্টোবর রোববার বেলা ১১টার দিকে পীরগঞ্জ উপজেলার ভোমরাদহ ইউনিয়নের কুশারীগাঁও গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান, পীরগঞ্জ থানার ওসি মো. খায়রুল আনাম। নিহতরা হলেন – ঐ গ্রামের দেলোয়ারের মেয়ে রাফিয়া (৫) এবং সুমন ইসলামের ছেলে সাফা (৩) । পরিবারের বরাতে ওসি খায়রুল বলেন, সকালে ২ চাচাতো ভাই-বোন রাফিয়া ও সাফা খেলা করছিল। এক পর্যায়ে তারা ২ জনই নিখোঁজ হয়। পরিবারের লোকজন তাদের খোঁজাখুজি করেও পায়নি। পরে বাড়ির পাশের পুকুরে ভাসতে দেখে স্থানীয়রাসহ পরিবারের লোকজন পুকুর থেকে ২ শিশুর মরদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দা নজরুল ইসলাম বলেন, “২ ভাই-বোন প্রতিদিনই একসঙ্গে খেলাধুলা করত। কিন্তু আজ তাদের মৃত্যু দেখতে হলো। এতে ঐ ২ শিশুর পরিবারের সঙ্গে এলাকায়ও শোকের ছায়া নেমে এসেছে।”এ ঘটনায় পীরগঞ্জ থানায় অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে বলে জানান, ওসি খায়রুল আনাম।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি