1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নাঙ্গলকোটে গরুচোরের গাড়িচাপায় কলেজছাত্রীর মৃত্যু, আহত ১ - দৈনিক শ্যামল বাংলা
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৬:১১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ‘শিয়া-সুন্নি’ বাদ দিয়ে জালেম মজলুম নিয়ে ভাবা উচিত: আল্লামা মুহাম্মদ আবদুল হাই নদভী সোনারগাঁয়ে গাঁজাসহ দুইজন আটক চরফ্যাশনে বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কমিটি পুনর্গঠন মিজান নয়ন সভাপতি,শোহেব চৌধুরী সম্পাদক টাঙ্গাইলে হোমিওপ্যাথিক জাতীয় ঐক্যজোটের ডাঃ এম এইচ কে এম বেলাল হোসাইনকে আহবায়ক এবং ডাঃ সিয়াম হোসাইন সদস্য সচিব নির্বাচিত  ভিক্টোরিয়া কলেজের অবস্থা ‘গোশালার’ চেয়েও নাজুক: মনিরুল হক চৌধুরী চাঁদাবাজদের বিরুদ্ধে বিএনপির মামলার ঘোষনা ঈদগাঁওয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে উপজেলা বিএনপির সংবাদ সম্মেলন  খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য হিসেবে লক্ষীছড়ির মোবারক হোসেন’ক দেখতে চায় লক্ষীছড়ি বাসী নবীনগরে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে অর্ধ কোটি টাকার ক্ষতি  ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার

নাঙ্গলকোটে গরুচোরের গাড়িচাপায় কলেজছাত্রীর মৃত্যু, আহত ১

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৯ অক্টোবর, ২০২৪
  • ১৬৮ বার

ফখরুদ্দীন ইমন:

কুমিল্লার নাঙ্গলকোটে গরু চুরি ঠেকাতে গিয়ে গরুচোরের গাড়িচাপায় ফারজানা আক্তার পিংকি (২০) নামের এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (১৮ অক্টোবর) দুপুরে তালতলা-আটগ্রাম সড়কের রায়কোট নতুন বাজার আয়েশা মেটাল ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সামনে। নিহত পিংকি উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের রায়কোট গ্রামের পূর্বপাড়ার মো: আব্দুল কাদেরের মেয়ে এবং বাঙ্গড্ডা বাদশা মিয়া স্কুল অ্যান্ড কলেজের বিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। সংবাদ পেয়ে সিনিয়র সহকারী পুলিশ সুপার (চৌদ্দগ্রাম-নাঙ্গলকোট সার্কেল) নিশাত তাবাসসুম ও নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শনিবার সকালে বিষয়টি নিশ্চিত করেন নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির সামনে একটি গরু বাঁধা ছিল। জুমার নামাজের সময় বাড়ির লোকজন নামাজ পড়তে চলে গেলে প্রাইভেটকারে গরুটি নিয়ে যাচ্ছিল ৪-৫ জন গরুচোর। এ সময় নিহত পিংকির মা আছমা বেগম চোরদের বাধা দিলে তারা তাকে বেধড়ক মারধর করে। পরে আছমার চিৎকারে পিংকি দৌড়ে এসে প্রাইভেটকারটির সামনে দাঁড়ালে চোরচক্রের সদস্যরা তাকে গাড়িচাপা দিয়ে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা পিংকি ও তার মা আছমা বেগমকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আছমা বেগম বাসায় ফিরলেও উন্নত চিকিৎসার জন্য পিংকিকে কুমিল্লার প্রেরণ করা হয়। পরে কুমিল্লায় নেওয়ার পথে পিংকি মৃত্যুবরণ করে। লাশ বাড়িতে নিয়ে আসলে সংবাদ পেয়ে নাঙ্গলকোট থানা পুলিশ শুক্রবার রাতেই ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য লাশ মর্গে প্রেরণ করে। এদিকে থানা ‍পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩ যুবককে আটক করে এবং চুরি হওয়া গরুটি পাশ্ববর্তী বাঙ্গড্ডা ইউনিয়নের দৌলতপুর থেকে উদ্ধার করে গৃহস্তের নিকট হস্তান্তর করে।

মেয়ে হত্যার বিচার চেয়ে পিংকির বাবা আব্দুল কাদের বলেন, ‘বাড়ির সামনে থেকে আমার গরুটি প্রাইভেটকারে করে চুরি করে নিয়ে যাচ্ছিল ৪-৫ জনের গরু চোরের দল। এ সময় বাধা দিলে পিংকিকে গাড়ি চাপা দেয় তারা। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত সাপেক্ষে খুনিদের আইনের আওতায় এনে শাস্তির জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে নাঙ্গলকোট থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে ফজলুল হক বলেন, ‘সংবাদ পেয়েই আমরা ঘটনাস্থেলে পৌঁছে লাশ উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে অভিযান চালিয়ে চুরি হওয়া গরুটি উদ্ধার ও সন্দেহভাজন ৩ যুবককে আটক করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত সাপেক্ষে দোষীদের আটক সহ তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net