1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মাগুরায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে  আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়  - দৈনিক শ্যামল বাংলা
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
ফরিদপুরে ৬ লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস খুটাখালী নয়াপাড়া  মসজিদ-কবরস্থান পরিদর্শনে জেলা পরিষদ  প্রশাসকঃ প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার আশ্বাস নবীনগরে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত দেশের অর্থনৈতিক খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে স্কুল মাদরাসায় প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ঈদগাঁও উপজেলা সিসি ক্যামেরার আওতায় আসছে এমপি কাজলের প্রচেষ্টায় বাস্তবায়িত হচ্ছে গ্রাহকদের জন্যে স্মার্টফোন সাশ্রয়ী করতে বাংলালিংকের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান  ড. শহীদুল্লাহ একাডেমীতে প্রধানমন্ত্রী ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি পালন ডেমরায় অন্ত:সত্ত্বা নারীর লাশ উদ্ধার: স্বামী গ্রেফতার সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

মাগুরায় শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে  আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০২৪
  • ২৭৯ বার

মােঃ সাইফুল্লাহ ;

মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে গতকাল বিকেলে শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ৮৮ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মিজানুর রহমান।

শ্রীপুর উপজেলা নির্বাহী অফিসার রাখী ব্যানার্জীর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৪ ইস্ট বেঙ্গল রেজিমেন্টের অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনিরুল ইসলাম শ্রীপুর আর্মি ক্যাম্পের কমান্ডার মেজর মাহদি হাসান।

শ্রীপুর উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাসসহ অন্যরা।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে দুর্গাপূজা উপলক্ষে সরকারের নির্দেশনা তুলে ধরে বলেন,  সকল পূজামণ্ডপে সিসি ক্যামেরা বা আইপি ক্যামেরা স্থাপন করতে হবে, সেনাবাহিনী, পুলিশ, আনসার বাহিনীর পাশাপাশি স্বেচ্ছাসেবকদের সার্বক্ষণিক দায়িত্ব পালন করতে হবে, পূজামণ্ডপের এক কিলোমিটারের মধ্যে পাগল ঢুকতে দেয়া যাবে না ।

সভায় উপজেলার ৮ ইউনিয়ন পূজা উদযাপন পরিষদের সভাপতি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

মোঃ সাইফুল্লাহ , মাগুরা,

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net