1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চীনা ভাষা গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জনে বাংলাদেশের একমাত্র কৃতিত্ব অর্জনকারী কুষ্টিয়ার গবেষক ড. মোহাম্মদ সাদী - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

চীনা ভাষা গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জনে বাংলাদেশের একমাত্র কৃতিত্ব অর্জনকারী কুষ্টিয়ার গবেষক ড. মোহাম্মদ সাদী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০২৪
  • ১৬৫ বার

মোঃ সাইফুল্লাহ:

চীনা ভাষা গবেষণায় পিএইচডি ডিগ্রী অর্জনে বাংলাদেশের একমাত্র কৃতিত্ব অর্জনারী কুষ্টিয়ার গবেষক ড, মোহাম্মদ আলী।

এদেশে জন্মগ্ৰহণ করেও যিনি বিদেশি ভাষা গবেষণায় রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। চীনা ভাষার মতো জটিল ভাষা গবেষণায় রেখেছেন কৃতিত্বের স্বাক্ষর। বাংলাদেশের একমাত্র ব‍্যক্তি হিসেবে চীনাভাষা গবেষণায় অর্জন করেছেন পিএইচডি ডিগ্ৰী। তিনি ২০০৯ সালে চীন সরকারের বৃত্তি নিয়ে চলে যান চায়না ‘দক্ষিণ-পশ্চিম বিশ্ববিদ্যালয়ে অগ্রবর্তী স্তরের চীনাভাষা শেখার জন্য। বিশ্ববিদ‍্যালয়ে কৃতিত্বের সাথে ভালো ফলাফলসহ চীনাভাষা শেখা শেষে “চীনা অক্ষরের মধ্যে নৈতিক প্রণোদনা অনুসন্ধান” (Study Of Moral Sprit In Chinese Characters) বিষয়ে গবেষণা করে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। তিনিই বাংলাদেশর একমাত্র ব‍্যক্তি, যার রয়েছে চীনাভাষা গবেষণায় পিএইচডি ডিগ্রি অর্জনের গৌরব।
পরবর্তীতে তিনি দেশে ফিরে ২০১৬ সালে প্রতিষ্ঠা করেন চীনাভাষা শিক্ষার স্বনামধন্য প্রতিষ্ঠান ‘ইদাই ইলু চাইনিজ ইনস্টিটিউট’। বর্তমানে এখানে তিনি অধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন এবং গড়ে তুলেছেন চীনাভাষায় দক্ষ মানবসম্পদ। একইসাথে দেশের একাধিক বিশ্ববিদ্যালয়ে অতিথি শিক্ষক হিসেবেও তিনি চীনাভাষা শেখাচ্ছেন। তিনি রচনা, সম্পাদনা ও অনুবাদ করেছেন চীনাভাষা বিষয়ক একাধিক গ্ৰন্থ। সেগুলো হচ্ছে- “ইদাই ইলু চীনা-বাংলা অভিধান” (২০১৩), “আমার প্রথম চাইনিজ বই” (চীনাভাষা শেখার বই) (২০১৬), “দৈনন্দিন সর্বচ্চ ব্যবহৃত ১০০০ চাইনিজ অক্ষর” (২০১৬), “হীরক সম্ভাবনার চীনদেশ” (২০১৭), “চীনাভাষায় বাংলা শিখি” (চীনাদের বাংলা শেখার বই) (২০১৭), “চীনা শব্দ ভাণ্ডার” (HSK 1-4) (২০২০), “সরল চীনা ব্যাকরণ” (২০২১), ” চীনা বর্ণমালা” (২০২৩), অনুবাদ করেছেন “মু প্রাসাদের ঝড় বাদল” (মুফু ফাংউইন; মূলঃ মু গুয়াং) (২০১৭), “সোনালী বিবাহ বার্ষিকী” (যিন হূন; মূলঃ ওয়ান ওয়ানফ্বিং) (২০১৮),”হৃদয় তারার অশ্রুমুক্তা” (স্বিনস্বিংদা লেইগুয়াং; মূলঃ চ্বৌ ফ্বিংজ্বি) (২০১৯), “চীনের সিচুয়ানের রেশম শিল্প” (মূলঃ চ্বোং পিংচ্বাং, লু ওয়েইফ্বিং, হুয়াং স্বিউচ্বোং) (২০২১), “চীনা লিপিকলা” (মূলঃ লি শংহোং, লিউ চ্বং) (২০২২) প্রভৃতি।

উল্লেখ্য যে, ড. মোহাম্মদ সাদী ১৯৭৮ সালে কুষ্টিয়ার এক সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্ৰহণ করেন। তিনি ভালো ফলাফলসহ কলেজের গন্ডি পেরিয়ে ভর্তি হন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে। সেখানে আল হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে ২০০১ সালে সম্মানসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। এরপর একই বছরে শিলাইদহ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কলেজে শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করেন। ২০০৬ সালে সিঙ্গাপুর যান সিঙ্গাপুর ট‍্যুরিজম ম‍্যানেজমেন্ট ইনষ্টিটিউটে ট‍্যুরিজম ম‍্যানেজমেন্ট অধ‍্যয়নের জন্য। মূলত: সেখান থেকেই তাঁর চীনাভাষা শেখার হাতে খড়ি। ২০০৭ সালে দেশে ফিরে এসে পর্যটন বিষয়ে কাজ শুরু করেন। একইসাথে নর্থসাউথ বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনষ্টিটিউটে চীনাভাষা রপ্ত করতে থাকেন। ২০০৯ সালে চীন সরকারের বৃত্তি নিয় চলে যান চায়না।

মোঃ সাইফুল্লাহ, মাগুরা।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net