1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
দূর্গোৎসব উপলক্ষে শীলকূপ ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

দূর্গোৎসব উপলক্ষে শীলকূপ ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪
  • ১৫৫ বার

শিব্বির আহমদ রানা (চট্টগ্রাম) বাঁশখালী প্রতিনিধিঃ

আসন্ন শারদীয় দূর্গোৎসব উপলক্ষ্যে শীলকূপ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদ ও শীলকূপ ইউনিয়ন সনাতনী সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার (৮ অক্টোবর) সন্ধ্যায় মনছুরিয়া বাজারস্থ প্রি-ক্যাডেট স্কুল এন্ড কলেজের হলরুমে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভা ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শীলকূপ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডা. মোহাম্মদ ইউনুস।

ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজী মোহাম্মদ ইউনুছ ও সাবেক ছাত্রদল নেতা মাষ্টার এস.এম মাসুদের যৌথ সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাঁশখালী উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কাউন্সিলর প্রণব কান্তি, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক বাবুল কান্তি দে, যুগ্ন সম্পাদক সাগর সুশীল, পৌরসভা পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক ধনঞ্জয় দেব, যুগ্ন আহ্বায়ক সুমন রুদ্র, ইউনিয়ন বিএনপির যুগ্ন আহ্বায়ক আব্দুল গণি।

এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ‘শীলকূপ কৈবল্য সংঘের সভাপতি সুকুমার সুশীল, পল্লী মঙ্গল যুব সংঘের সেক্রেটারী দুর্জয় দাশ, ব্রুচ সংঘের সভাপতি মন্টু সুশীল, আশু সুশীল, ইউনিয়ন বিএনপি নেতা রশিদ আহমদ, ইনসাফ মিয়া, নুর মোহাম্মদ, মাও জালাল উদ্দীন, জিয়াউর রহমান, আজগর হোসেন, জাহাঙ্গীর আলম, নোয়া মিয়া, সাহাব উদ্দিন, মুহাম্মদ দেলোয়ার, মো. আমিন, মোস্তাক আহমদ, মো. ছগির, আজগর হোসেন, নুর মোহাম্মদ পুতু, মো. রফিক, যুবদল নেতা মীর হোসেন, আমীর হোসেন, আজগর হোসেন, শ্রমিকদল নেতা মো. লেয়াকত আলীসহ ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং শীলকূপ ইউনিয়ন সনাতনীয় সম্প্রদায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

এ সময় শীলকূপের চারটি সার্বজনীন পূজা মন্ডপে চল্লিশ প্যাকেট উপহার (পোশাক) সামগ্রী বিতরণ করা হয়। নির্ভীঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে শীলকূপ ইউনিয়ন বিএনপি সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার ব্যাপারে প্রতিশ্রুতি প্রদান করেন উপস্থিত নেতৃবৃন্দ।

 

শিব্বির আহমদ রানা
বাঁশখালী প্রতিনিধি

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net