1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
নতুন নেতৃত্বে এফপিএবি কুমিল্লা জেলা  - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৫:৫৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
কুমিল্লায় বাসচাপায় ৫ জন নিহত, একই পরিবারের ৪ সোনারগাঁয়ে জামায়াতের উদ্যোগে মহান স্বাধীনতা দিবস উদযাপন মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের বিরুদ্ধে ইউপি সদস্য নুরুল হুদার প্রতিবাদ কোম্পানীগঞ্জে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত  সোনারগাঁয়ে নানা আয়োজনে মহান স্বাধীনতা দিবস উদযাপন নবীনগরে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা কর্ণফুলীতে নানা আয়োজনে স্বাধীনতা দিবস পালিত  ঈদগাঁওয়ে স্বাধীনতা দিবসে উপজেলা বিএনপির শ্রদ্ধাঞ্জলি ও পুষ্পস্তবক অর্পণ জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন 

নতুন নেতৃত্বে এফপিএবি কুমিল্লা জেলা 

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ১৯৫ বার

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পরিবার পরিকল্পনা সমিতি (এফপিএবি) কুমিল্লার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২০ অক্টোবর) জেলা কার্যালয়ে শাখা পরিষদ নির্বাচন ২০২৪-২৭ ফলাফল ঘোষণা করা হয়। এফপিএবি কুমিল্লা শাখার নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন মোস্তাফিজুর রহমান বাবুল, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন ডা. মল্লিকা বিশ্বাস, কোষাধ্যক্ষ ওমর ফারুক চৌধুরী সুমন। পদাধিকার বলে জেলা কর্মকর্তা পংকজ চাকমা। এছাড়াও ৯জনকে সদস্য পদে নাম ঘোষণা করা হয়।

রবিবার এফপিএবি জেলা কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার কুমিল্লা গোমতী হাসপাতালের পরিচালক ও সিইও ডা. মো. মুজিবুর রহমান। এ সময় বক্তব্য রাখেন এফপিএবি কুমিল্লা শাখার জীবন সদস্য ও

কুমিল্লা হার্ট কেয়ার ফাউন্ডেশন  ডা. তৃপ্তীশ চন্দ্র ঘোষ।

উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার মোহাম্মদ জসিম উদ্দিন চাষী, সদস্য সচিব পংকজ চাকমাসহ এফপিএবি কর্মকর্তা-কর্মচারী ও সদস্যবৃন্দ।

 

নব নির্বাচিত সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল

বলেন, আমরা কুমিল্লা জেলা কার্যালয়ের জন্য স্থায়ী জমির ব্যবস্থা করবো। জেলা প্রশাসক মহোদয়ের সাথে আলোচনা করবো। এটি ৭০ বছরের ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। ১৯৫৩ সালের ২ মার্চ এটি যাত্রা শুরু করে।

এ প্রতিষ্ঠানের এম্বুলেন্স করবো। কম খরচে সকল শ্রেণি পেশার মানুষ এফপিএবি সেবা পাবেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net