1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নামের সাথে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৮:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

শেরপুর জেলা বিএনপির সভাপতি ও সাধারণ সম্পাদক এর নামের সাথে বিশিষ্ট ব্যবসায়ী জয়নাল আবেদীনকে জড়িয়ে মিথ্যা সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২০ অক্টোবর, ২০২৪
  • ২৪১ বার

হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি (শেরপুর-৩ আসন) মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলীর নামের সাথে বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীনকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ২০ অক্টোবর রোববার শেরপুর জেলা শহরের ঢাকলহাটী জেএন্ডএস গ্রুপের প্রধান কার্যালয়ের সম্মেলন কক্ষে দুপুর ১২টায় আলহাজ্ব জয়নাল আবেদীনের আয়োজনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সম্মুখে লিখিত বক্তব্য পাঠ করেন জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন। তিনি বলেন, ঢাকা থেকে প্রকাশিত দৈনিক খবরের কাগজ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় গত ১৮ অক্টোবর শুক্রবার “শেরপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদকের দৌরাত্ম্য চাঁদা না দিলেই করা হচ্ছে হত্যা মামলার আসামি!” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে এই সংবাদটি আমার দৃষ্টি গোচর হয়। এই সংবাদের একটি অংশে এই পত্রিকার নিজস্ব প্রতিবেদক লিখেছেন জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি (শেরপুর-৩ আসন) মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলীর বিরুদ্ধে সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টা বরাবর অভিযোগ দিয়েছে জয়নাল আবেদীন নামে এক ধান-চাল ব্যবসায়ীর নাম উল্লেখ রয়েছে। কিন্তু তিনি শেরপুর জেলা শহরের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপের চেয়ারম্যান ও বিশিষ্ট ধান-চাল ব্যবসায়ী আলহাজ্ব জয়নাল আবেদীন।
এসময় তিনি আরো বলেন, জেলা বিএনপির সভাপতি, সাবেক এমপি (শেরপুর-৩ আসন) মাহমুদুল হক রুবেল ও সাধারণ সম্পাদক হযরত আলীর সাথে আমার সুসম্পর্ক এবং সৌহাদ্যপূর্ণ সম্পর্ক রয়েছে এবং জেলা বিএনপি সভাপতি ও সাধারণ সম্পাদক তারা বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও বিশিষ্টজন। কাজেই আমি তাদের বিরুদ্ধে এমন কোন অভিযোগ সেনাপ্রধান ও স্বরাষ্ট্র উপদেষ্টাসহ সরকারের কোন দপ্তর বরাবর এমন মিথ্যা ভিত্তিহীন অভিযোগ করি নাই।
এই পত্রিকার নিজস্ব প্রতিবেদককে দিয়ে এমন কুরুচিপূর্ণ সংবাদ পরিবেশন করার পূর্বে তাকে দিয়ে একটি স্বার্থান্বেষী মহল ভিত্তিহীন তথ্য এবং অসত্য তথ্য দিয়ে হীনস্বার্থ চরির্তার্থ করতেই তার নাম জুড়ে দিয়ে সমাজে তাকে হেয় প্রতিপন্ন করতেই এমন সংবাদ পরিবেশন করা হয়েছে এমন অভিযোগ করেন। যা সাংবাদিকতা নিয়মনীতির পরিপস্থি। তাই আলহাজ্ব জয়নাল আবেদীন দৈনিক খবরের কাগজ অনলাইন ও প্রিন্ট পত্রিকায় প্রকাশিত এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
সংবাদ সম্মেলনে জেলা সমাজসেবক মোঃ জাহাঙ্গীর আলম, শেরপুর প্রেসক্লাব ভারপ্রাপ্ত সভাপতি এস.এস শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সিনিয়র সহ-সভাপতি মোঃ আবুল হাশিম, সিনিয়র সাংবাদিক জিএম আজফার বাবুল, শেরপুর প্রেসক্লাবের সিনিয়ির সদস্য হারুনুর রশিদ সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net