ঢাকা   ০৬:৫৮:৩২ এএম, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম:
পার্বত্য অঞ্চলের প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছেন প্রধানমন্ত্রী : ইউএনডিপি প্রতিনিধিদলকে প্রতিমন্ত্রী মীর হেলাল চলতি মৌসুমে সাড়ে ৩৭ লক্ষ টাকার শিম উৎপাদন হবে চন্দনাইশে শিমের বাম্পার ফলন কৃষকেরা বেজায় খুশি মাগুরায় উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত চান্দিনায় পুকুরে বিষ প্রয়োগে ২০ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ পাঁচ লিটারে ১৫০ মিলিলিটার কম,অবৈধ গ্যাস সিলেন্ডার রিফিলের দায়ে তিন প্রতিষ্ঠানকে ১ লাখ ৯০ হাজার টাকা জরিমানা এসএমই খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য সরকারের : প্রধানমন্ত্রী সৃজনশীল অর্থনীতিতে জোর দিচ্ছে সরকার: অর্থমন্ত্রী জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী সাদিক কায়েমের গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও অগ্নিসংযোগ ভুল চিকিৎসার অভিযোগে মৃত্যুর সঙ্গে লড়ছেন গৃহবধূ সোনাগাজী ডায়াবেটিস হাসপাতালে চিকিৎসার পর সংকটাপন্ন রোগী, থানায় ও সিভিল সার্জনের কাছে অভিযোগ

কোনো দল ও গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না – মাগুরায় শিবির সেক্রেটারি

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৪৩৩ বার
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মোঃ সাইফুল্লাহ ;

বিগত আওয়ামীলীগ সরকারকে স্বৈরাচার আখ্যা দিয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল মোঃ জাহিদুল ইসলাম বলেছেন স্বৈরাচার যা করেছে তা কোনো ব্যাক্তি বা ভিকটিম যদি ক্ষমা করে তবে তা ভিন্ন বিষয় কিন্তু কোনো দল ও কোনো গোষ্ঠী কাউকে ক্ষমা করার এখতিয়ার রাখে না।

বুধবার (২০ নভেম্বর) বিকালে মাগুরা আছাদুজ্জামান মিলনায়তনে সুধী সমাবেশের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় ব্যবসায়িক সম্পাদক মোঃ সালাউদ্দিন, কেন্দ্রীয় বিজ্ঞান বিষয়ক সম্পাদক ডা.আবীর হোসেন, মাগুরা জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক এমবি বাকের, জেলা সেক্রেটারি সাঈদ আহমেদ বাচ্চুসহ জেলা ও উপজেলার জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা।

মাগুরা জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি আশিক খানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন জেলা ছাত্রশিবিরের সেক্রেটারী জুবায়ের হোসাইন সহ জেলা ও উপজেলা পর্যায়ের ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মোঃ সাইফুল্লাহ,মাগুরা।
তাং ২০/১১/২০২৪ইং

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি