1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে হামলার ঘটনা ঠাকুরগাঁওয়ে মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা - গ্রেফতার-২৩ জন । - দৈনিক শ্যামল বাংলা
শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
মাগুরায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী নিহত  ড. ইউনূসের গ্রামীণ কল্যাণকে ৬৬৬ কোটি টাকা কর দিতে হবে: হাইকোর্ট প্রবাসী আয়ে স্বস্তির ধারা, ছয় মাসে বেড়েছে ১৩.১ শতাংশ রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নে লাকসামে নারী সমাবেশ ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত জালিয়াতির অভিযোগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে সায়মা ওয়াজেদ পুতুলের পদত্যাগ চন্দনাইশে ডেঙ্গু জ্বরে সাকিব আহমদের অকালমৃত্যু ফিল্ড ফায়ারিং রেঞ্জে অনুশীলনে গোলাবর্ষণের সময় আকস্মিক দুর্ঘটনায় কবিরহাটের আবুবক্কর সিদ্দিক নিহত  কোনো স্লিপার বাসের রেজিস্ট্রেশন দেয়নি বিআরটিএ: হাইকোর্টে প্রতিবেদন পলিথিনের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে হামলার ঘটনা ঠাকুরগাঁওয়ে মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা — গ্রেফতার-২৩ জন ।

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ৩৩৯ বার

মোঃ মজিবর রহমান শেখ

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি,,

ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী মুক্তির দাবিতে মারপিট ও হামলার ঘটনায় মামলা দায়ের করা হয়। ২৭ নভেম্বর বুধবার ঠাকুরগাঁও সদর থানার এস,আই মো: শফিউল ইসলাম বাদী হয়ে ৪৬ জনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা আসামী করে এ মামলাটি দায়ের করেন। পুলিশ তাৎক্ষনিক অভিযান চালিয়ে ২৩ জনকে গ্রেফতার করে। মামলা সূত্রে জানা যায়, ঢাকায় বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণদাস ব্রহ্মচারী গ্রেফতারের ঘটনাকে কেন্দ্র করে ২৬ নভেম্বর মঙ্গলবার ঠাকুরগাঁওয়ে তার সমর্থকেরা সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে প্রতিবাদ কর্মসূচীর ডাক দেয়। বিকেলে মাঠের পূর্ব দক্ষিণ কোনে শহীদ মিনারের সামনে ৪-৫ শ মানুষজন জড়ো হয়। সেখানে চিন্ময় কৃষ্ণদাসের মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। এ সময় মামলার বাদী ঠাকুরগাঁও সদর থানার এস,আই মো: শফিউল ইসলাম তাদের সেখানেই শান্তিপুর্ন কর্মসূচী পালনের জন্য জানান। কিন্তু সমাবেশে অংশগ্রনকারীরা পুলিশের কথা না মেনে মাঠ থেকে র‌্যালি নিয়ে বের হয়ে সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাস্তায় জড়ো হয়। সেখানে পুলিশ তাদের আটকে দিলে তারা ক্ষিপ্ত হয়ে রাস্তার পাশে থাকা ইট-পাটকেল, লোহার রড ও দেশীয় বিভিন্ন অস্ত্র নিয়ে পুলিশ ও পথচারীদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকটি অফিস ভাংচুর করে। এতে বেশ কয়েকজন পুলিশ আহত হন। গ্রেফতারকৃতরা হলেন– রতন চন্দ্র রায় (৩০), সুজন রায় (২৪), তাপস কুমার রায় ওরফে তপু (২০), শিমুল কুমার দাস (২২), অনুপম রায় শুভ (২৩), পরমেশ্বর বর্মন (২০), পরিমল বর্মন (১৯), তপু রায় (১৯), ধনী চন্দ্র রায় (১৯), শান্ত রায় (১৯), রোমান চন্দ্র (১৯), সুজন চন্দ্র বর্মন (১৯), ছোটন চন্দ্র রায় (১৯), পরিতোষ চন্দ্র রায় (৩১), শুভ্রদেব মদক ওরফে বাবু (২২), কল্যাণ বর্মন (২০), তরুন বর্মন (২১), বঙ্কিম রায় (৩০), হৃদয় রায় (২৩), সুশিল চন্দ্র রায় (৪০), পলাশ চন্দ্র রায় ওরফে জয় (২৮), দিপু রায় (২৪) ও সবুজ চন্দ্র রায় (২০)।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net