1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
মোহনা টেলিভিশন এর শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক বকুল আর নেই! - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৭:৪০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
ভাঙ্গুড়ায় দুই নবজাতকের মৃত্যু, চিকিৎসায় অবহেলার অভিযোগ লাকসামের সেরা কন্যা শিশু অক্ষরা সাহা, নৃত্যে পর্যায়ে প্রথম স্থান অর্জন  ভালোবাসা থেকেই সাফল্য অর্জন শিশু নাইফা সাইয়ারা লাকসামে চিত্র অংকনে প্রথম স্থান অর্জন পঞ্চম শ্রেণির শিক্ষার্থী মাগুরায় শ্রীপুর উপজেলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত  নকলায় ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক প্রেস কনফারেন্স অনুষ্ঠিত নকলায় জাতীয় কন্যাশিশু দিবস পালিত সেবার মান উন্নয়ন ও সচ্চতায় এগিয়ে যাচ্ছে নোয়াখালী পাসপোর্ট অফিস ইউপি নির্বাচনের চূড়ান্ত তারিখ ঘোষণা স্ত্রীকে চার টুকরো করে ব্যাগে ভরে রাখেন স্বামী, নেপথ্যে কী? সৌদি আরবের বিমান বোমা হামলায় কুমিল্লার মাওলানা নাসরুল্লাহ মৃত্যু

মোহনা টেলিভিশন এর শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক বকুল আর নেই!

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪
  • ২২০ বার

মোহনা টেলিভিশন এর শেরপুর জেলা প্রতিনিধি সাংবাদিক বকুল আর নেই!
হারুনুর রশিদ শেরপুর প্রতিনিধি:
মোহনা টেলিভিশন এর শেরপুর জেলা প্রতিনিধি ও দৈনিক কালের কণ্ঠের শ্রীবরদী প্রতিনিধি এবং শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক রেজাউল করিম বকুল আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শনিবার রাত বারোটার দিকে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫২ বছর। তিনি স্ত্রী ও ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। সাংবাদিক বকুলের মৃত্যুতে জেলার সাংবাদিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
শ্রীবরদী উপজেলার গেরামারা গ্রামের এক সাধারণ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন রেজাউল করিম বকুল। শেরপুর থেকে প্রকাশিত সাপ্তাহিক দশকাহনীয়া দিয়ে তাঁর সাংবাদিকতা শুরু। এরপর দৈনিক মাতৃভূমি ও দৈনিক আমার দেশ এর শ্রীবরদী উপজেলা প্রতিনিধি হিসেবে যোগদান করেন তিনি। আমার দেশ পত্রিকা বন্ধ হয়ে গেলে যোগদান করেন কালের কণ্ঠে। পাশাপাশি জেলা প্রতিনিধি হিসেবে যোগ দেন মোহনা টেলিভিশনে। কাজ করেছেন ম্যাস লাইন মিডিয়া সেন্টার এমএমসিতে। শেরপুর থেকে প্রকাশিত শ্যামল বাংলা পরিবারেও যুক্ত ছিলেন তিনি। এছাড়াও তিনি দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক ও সুশাসনের জন্য নাগরিক (সুজন) শ্রীবরদী শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। কর্মময় জীবনে তিনি ছিলেন নিরহংকার, সহজ-সরল ও একজন চারণ সাংবাদিক। দায়িত্বশীল সংবাদ ও ফিচারের খোঁজে তিনি চষে বেড়াতেন পথে-প্রান্তরে।
শনিবার রাত আটটার দিকে তিনি অসুস্থ হয়ে পড়লে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার উন্নতি না হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। ময়মনসিংহ নেওয়ার পথে নকলা এলাকায় তিনি শেষ নিঃশ^াস ত্যাগ করেন। মরহোমের জানাযার নামাজ দুপুর ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হয় ।

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net