1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন - দৈনিক শ্যামল বাংলা
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম:
গুজরাটের আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের এক প্রদীপ্ত নাম —অধ্যাপক এম এ বার্ণিক কুমিল্লায় বাড়ছে হামের প্রাদুর্ভাব, তিন শিশুর মৃত্য ঈদগাঁওয়ে  মাদক বিরোধী পোষ্ট দেয়াকে কেন্দ্র করে মা-বোনকে নির্যাতন ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেপ্তার ক্রীড়াকার্ড ও ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে ডাকাতের অভয়ারণ্য, পাহাড়ে পুলিশের সাঁড়াশি অভিযান উখিয়া সীমান্তে ফের স্থলমাইন বিস্ফোরণ: রোহিঙ্গা কিশোরের পা বিচ্ছিন্ন, আতঙ্কে স্থানীয়রা মাগুরার মহম্মদপুরে অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত  সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় পরিদর্শন প্রধানমন্ত্রীর ঈদগাঁওয়ে অযত্ন অবহেলায় ও চরম ঝুঁকিতে রাবার ড্যাম  ব্রীজ

আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও সমাজহিতৈষী মাওলানা ছৈয়দ আহমদের ইন্তেকাল, দুই দফে জানাযা শেষে দাফন

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪
  • ১৬২ বার

সেলিম উদ্দীন, ঈদগাঁও।

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী বহুমুখী

উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্টাতা শিক্ষক, মাওলানা ছৈয়দ আহমদ’র (৮০) ইন্তেকাল করেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।

শনিবার (২৩ নভেম্বর)  সকাল ১০ টার দিকে চট্টগ্রামে চিকিৎসাধিন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

আলহাজ্ব মাওলানা ছৈয়দ আহমদ উপজেলার খুটাখালী ইউনিয়নের মাইজপাড়া গ্রামের মরহুম মনছুর আলীর একমাত্র পুত্র ও শাহসুফী পেঠান আলী প্রকাশ পেঠান ফকিরের আপন ভাইপো এবং বিশিষ্ট চিকিৎসক ডাঃ রেজাউল করিম মনছুরের গর্বিত পিতা।

পাশ্ববর্তী ঈদগাঁও উপজেলার বৃহত্তর ইসলামপুর-পোকখালী ইউনিয়নের চেয়ারম্যান মরহুম আকতার আহমদ সুবেদারের জামাতা মাওলানা ছৈয়দ আহমদ মৃত্যুকালে স্ত্রী, ৩ ছেলে, ৩ কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

তিনি খুটাখালী উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা শিক্ষক, দীর্ঘ ৪ দশক ধরে তিনি শিক্ষকতার পাশাপাশি, নিকাহ কাজী, ওয়াজ মাহফিলসহ নানা ধর্মীয় ও সামাজিক কাজে জড়িত ছিলেন। তাঁর নামে প্রতিষ্ঠা করা হয়েছে মাওলানা ছৈয়দ আহমদ ফাউন্ডেশন।

জানাযা পূর্ব এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন,

মাওলানা ছৈয়দ আহমদ আলোকিত মানুষদের একজন। তিনি ছিলেন একাধারে একজন বিজ্ঞ  আলেমেদ্বীন, সুবক্তা, আদর্শ শিক্ষক ও একনিষ্ঠ সমাজহিতৈষী ।

ঐতিহ্যবাহী প্রাচীন শিক্ষাকেন্দ্র খুটাখালী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের দীর্ঘসময়ের সিনিয়র শিক্ষক হিসেবে  শিক্ষা বিস্তারে তাঁর অবদান অবিস্মরণীয়। একজন আদর্শ শিক্ষক, প্রাজ্ঞ আলেমেদ্বীন ও বিজ্ঞ আলোচক হিসেবে তিনি অত্যন্ত মার্জিত ভাষায় কথা বলতেন। জ্ঞান-প্রজ্ঞার দীপ্তি ছড়িয়ে তৃপ্ত করতেন শিক্ষার্থীদের।

সামাজিক শিষ্টাচারিতার দিক থেকেও তিনি ছিলেন মার্জিতভাষী, অতিথিপরায়ণ, বন্ধুবৎসল ও জনবান্ধব একজন সমাজসচেতন আলেমেদ্বীন।

সদা প্রাণবন্ত,কর্মোদ্যমী, বিনয়ী ও ইতিবাচকধারার এমন গুণাবলিতে বিভূষিত একজন মাওলানা ছৈয়দ আহমদ বর্তমান সমাজে বিরল।

মরহুমের স্মৃতিচারন করে বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যক্ষ এসএম মনজুর, অধ্যক্ষ মুহাম্মদ ওমর হামজা, ইউপি চেয়ারম্যান মুহাম্মদ আবদুর রহমান, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মাওলানা দেলোয়ার হোসেন, বাল্যবন্ধু মাওলানা শাহ আলম, মরহুমের মেঝ জামাতা মোঃ শাহনেওয়াজ, খুটাখালী হাইস্কুলের প্রধান শিক্ষক জিয়াউল আলম ও মরহুমের বড় পুত্র ডাঃ রেজাউল করিম মনছুর।

শনিবার দুপুর দেড়টায় চট্টগ্রাম মহসিন কলেজ মাঠে তার প্রথম জানাযা ও রাত ৮ টায় খুটাখালী হাইস্কুল মাঠে দ্বিতীয় জানাযা শেষে খুটাখালী কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়েছে। জানাযায় ইমামমতি করেন মরহুমের পুত্র শহিদুল করিম।

২৩/১১/২০২৪ খ্রি.

সেলিম উদ্দীন, ঈদগাঁও

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ

ঈদগাঁও বাজারে রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় ভুক্তভোগীর সংবাদ সম্মেলন সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার। কক্সবাজারের ঈদগাঁও বাজারের রাক্ষুসে ডেভলপার কোম্পানির খপ্পর থেকে দোকান রক্ষায় সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী এক ব্যবসায়ী। ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিকেলে উপজেলার ঈদগাঁও বাজারস্থ গফুর সিটি সেন্টার সংলগ্ন ভুক্তভোগী জয়নালের দোকানে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে মা উমেদা খাতুন, বড় ভাই শের আলী, বোন রহিমা খাতুন, ফিরোজা খাতুন ও রুমা আকতার প্রমুখ উপস্থিত ছিলেন। তারা ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া গ্রামের বাসিন্দা। সংবাদ সম্মেলনে তারা দবাী করেন দীর্ঘ ৫০ বছর ধরে তাদের পিতা মৃত নুর আহমদ জমিসহ ঐ দোকানে চনামুড়ির ব্যবসা করে আসছিলেন। বাবার মৃত্যুর পর দায়িত্ব নেয় ছেলে জয়নাল। দীর্ঘ সময় ধরে চনামুড়ির দোকান করে আসলেও লোলুপদৃষ্টি পড়ে পাশ্ববর্তী রাক্ষুসে ডেভলপার কোম্পানির। তাদের খপ্পর থেকে রক্ষায় ইতিমধ্যে সিনিয়র জজ আদালত কক্সবাজারে ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বর্তমানে মামলাটি বিচারাধীন। তাদের অভিযোগ সম্প্রতি গায়ের জুরে জাতীয় নির্বাচনের আড়ালে ডেভলপারের লোকজন নানা হুমকি ধমকি দিয়ে বেড়াচ্ছে। তাদের কুনজর থেকে বাঁচতে ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছ

© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net