1. nerobtuner@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  2. omarfarukbd12@gmail.com : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
  3. info@shamolbangla.net : শ্যামল বাংলা : শ্যামল বাংলা
চৌদ্দগ্রামে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মিলন আটক - দৈনিক শ্যামল বাংলা
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম:
নিউজিল্যান্ডকে নিয়ে সতর্ক দক্ষিণ আফ্রিকা বারাণসী সিনেমার শুটিং হবে এন্টার্কটিকায় রোজা অবস্থায় চোখ, কান ও নাকে ড্রপ দেওয়া যাবে কি? বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের উদ্যেগে শহীদ জিয়া, মরহুমা খালেদা জিয়া ও মরহুম কোকোর কবরে ফাতেহা পাঠ ও দোয়া ঈদগাঁও বাজারে বৈদ্যুতিক খুঁটিতে অগ্নিকাণ্ড মাননীয় স্বাস্থ্য মন্ত্রীর সঙ্গে হোমিওপ্যাথিক ডক্টরস অ্যাসোসিয়েশন (এইচড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ রামগড়ে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের সাথে সরকারি কর্মকর্তাদের মতবিনিময় গোমতী চরের মাটি কেটে নদীর গতিপথ নষ্ট করা হচ্ছে: হাসনাত আব্দুল্লাহ এমপি আনোয়ারা মোতওয়াল্লী সেজে মসজিদের সম্পত্তি তছরুপ করার পাঁয়তারা এক পরিবারের

চৌদ্দগ্রামে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী মিলন আটক

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ২১৪ বার

মুহা. ফখরুদ্দীন ইমন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে থানা পুলিশ বিশেষ অভিযান চালিয়ে মো: মিলন কাজী (৪০) নামে মাদক মামলায় ৫ বছরের সাজাপ্রাপ্ত এক আসামীকে আটক করেছে। আটককৃত মিলন কাজী উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের মৃত ফজলে করীম কাজীর ছেলে। তার গ্রামের বাড়ী শরীয়তপুর জেলায় বলে জানা গেছে। শনিবার (০২ নভেম্বর) বিকালে বিষয়টি নিশ্চিত করেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান।

থানা সূত্রে জানা গেছে, আটককৃত মিলন কাজীর বিরুদ্ধে একটি মাদক মামলায় ৫ বছরের সাজা পরোয়ানা সহ আরেকটি মাদক মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) এ.টি.এম আক্তার উজ জামান এর নির্দেশে থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন, সুজন কুমার চক্রবর্তী, মোহাম্মদ ওসমান গণি, বাপ্পী কবিরাজ, সহকারী উপ-পরিদর্শক জয়নাল আবেদীন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে গত শুক্রবার দিবাগত রাতে উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামে অভিযান চালিয়ে মো: মিলন কাজীকে তার বর্তমান বসত বাড়ী থেকে গ্রেফতার করে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার উপ-পরিদর্শক মো: আব্দুল মতিন বলেন, ‘সাজা ও গ্রেফতারি পরোয়ানা তামিলের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে বাতিসা ইউনিয়নের কালিকাপুর থেকে ৫ বছরের সাজাপ্রাপ্ত ১ আসামীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

নিউজটি শেয়ার করুন..

মন্তব্য করুন

এ জাতীয় আরো সংবাদ
© All rights reserved © 2025 sweb.net
ডেভলপ ও কারিগরী সহায়তায় sweb.net